Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরান যুদ্ধের সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৭
ইরান যুদ্ধের সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী সহ-সভাপতি ত্রিতা পারসি।ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচক বিশ্লেষক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এ তথ্য জানানো হয়েছে সংবাদমাধ্যম ফ্রি প্রেসের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা এবং পর্যালোচিত বিভিন্ন নথির ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে পারসিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সম্ভাবনাও। ত্রিতা পারসি ইরান ও সুইডেনের দ্বৈত নাগরিক।

পারসি পররাষ্ট্রনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী সহ-সভাপতি।

এ ছাড়া তিনি ন্যাশনাল ইরানিয়ান-আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) সহ-প্রতিষ্ঠাতা। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের হামলার প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত তিনি।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা ফ্রি প্রেসকে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রতিপক্ষদের সমর্থন করে। পাশাপাশি তাদের স্বার্থ এগিয়ে নেয় এমন ব্যক্তিদের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থান নেবে।

ওই কর্মকর্তা বলেছেন, ‘যারা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করার চেষ্টা করতে চায়, আমরা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত ব্যক্তিদের বিরুদ্ধে নজরদারি ও পদক্ষেপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন

থাইল্যান্ডের রাজকুমারীর মৃত্যু, চার বছর ছিলেন কোমায়

১২ জুন ২০২৬

গত এপ্রিলে আটক করা হয় হামিদেহ সোলেইমানি আফশার এবং তার মেয়ে সারিনাকে। একইসঙ্গে আবাসিক অনুমতিপত্র বাতিল করা হয় তাদের। তাদের ভুলভাবে সাবেক ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলেইমানির আত্মীয় বলে চিহ্নিত করেছিলেন ডানপন্থী প্রভাবশালী ব্যক্তিত্ব লরা লুমার। যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেছেন, তবুও বর্তমানে টেক্সাসে আটক রয়েছেন তারা।

এ ছাড়া এপ্রিলে সাবেক ইরানি মন্ত্রী মাসুমেহ এবতেকারের কয়েকজন আত্মীয়ের গ্রিন কার্ডও বাতিল করে তাদের আটক করে যুক্তরাষ্ট্র।

ত্রিতা পারসি নিজেও ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সমালোচক। রাজনৈতিক নিপীড়নের কারণে ইরান ছেড়ে সুইডেনে আশ্রয় নিয়েছিল তার পরিবার। ইরান-সংঘাতের বিরোধিতা করার কারণে ইরানের রাজতন্ত্রপন্থী গোষ্ঠী এবং ট্রাম্পপন্থী বিভিন্ন মহলের সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

এ ছাড়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং লেবাননে হামলার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনেরও কঠোর সমালোচনা করে আসছেন পারসি।

গত মে মাসে মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে পারসি বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে চাইলে আঞ্চলিক সংঘাতে ইসরায়েলের হামলা নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তার ভাষ্য, ‘ট্রাম্প যদি তা করতে না পারেন বা না চান, তাহলে ওয়াশিংটনের সঙ্গে যেকোনো চুক্তির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’

পারসি আরও বলেছেন, ‘এমন একটি যুদ্ধবিরতি, যেখানে ইসরায়েল যেকোনো সময় আবার হামলা শুরু করতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রও নতুন করে সংঘাতে জড়িয়ে পড়া ঠেকাতে অক্ষম। এটি স্থিতিশীলতার কোনো নিশ্চয়তা দেয় না। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির উপযোগিতা অনেকটাই কমে যায়।’

এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে যোগাযোগ করেছিল মিডল ইস্ট আই। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো সংস্থা এ বিষয়ে সাড়া দেয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

ত্রিতা পারসিযুক্তরাষ্ট্রইরানতদন্ত
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    দেশে অপুষ্টির  শিকার দেড় কোটি মানুষ

    দেশে অপুষ্টির শিকার দেড় কোটি মানুষ

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৭

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    ৬৩৪০ কোটি ডলার

    ৬৩৪০ কোটি ডলার

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    advertiseadvertise