Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

থাইল্যান্ডের রাজকুমারীর মৃত্যু, চার বছর ছিলেন কোমায়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৫৭
থাইল্যান্ডের রাজকুমারীর মৃত্যু, চার বছর ছিলেন কোমায়

ছবি: রয়টার্স

চার বছর কোমায় থাকার পর মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা নরেন্দিরা দেব্যাবতী। দেশটির রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ কন্যা তিনি। তার বয়স হয়েছিল ৪৭ বছর।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান তিনি। জনসেবা, নারী বন্দিদের অধিকার রক্ষা এবং কূটনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য থাইল্যান্ডে ব্যাপক পরিচিত ছিলেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে রাজকুমারীর মৃত্যুর বিষয়টি জানিয়েছে থাই রাজপ্রাসাদ।

২০২২ সালের ডিসেম্বরে উত্তর-পূর্বাঞ্চলীয় নাখন রাতচাসিমা প্রদেশ সফরের সময় হৃদরোগজনিত কারণে হঠাৎ অচেতন হয়ে পড়েন রাজকুমারী। পরে হেলিকপ্টারে করে রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে নেওয়া হয় তাকে।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, পেটের ভেতরের সংক্রমণ, কোলাইটিস, নিম্ন রক্তচাপ, হৃদ্‌স্পন্দনের অনিয়ম এবং রক্ত জমাট বাঁধার জটিলতাসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যার কারণে অবনতি ঘটে তার শারীরিক অবস্থার। এসব জটিলতার মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান তিনি।

আরও পড়ুন

চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

১২ জুন ২০২৬

১৯৭৮ সালের ৭ ডিসেম্বর জন্ম নেন রাজকুমারী বজ্রকিতিয়াভা। দেশ জুড়ে ‘প্রিন্সেস পা’ নামে পরিচিত ছিলেন তিনি। তৎকালীন ক্রাউন প্রিন্স ভাজিরালংকর্ন এবং তার প্রথম স্ত্রী রাজকুমারী সোমসাওয়ালির কন্যা তিনি।

থাইল্যান্ডে জনসেবামূলক কর্মকাণ্ড, নারী বন্দিদের জীবনমান উন্নয়নে অবদান এবং কূটনৈতিক ভূমিকার জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত থাইল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কাজ করেন আইনজীবী হিসেবে।

পরে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ট্রিয়া, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর আবার ফিরে আসেন ব্যাংককে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে।

নারী বন্দিদের অধিকার রক্ষায়ও সক্রিয় ছিলেন তিনি। বিশেষ করে কারাগারে গর্ভবতী নারী বন্দিদের সহায়তায় একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি।

২০১৭ সালে তাকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইনের শাসন বিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয় জাতিসংঘের অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কমিশন।

২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং জেনারেল পদমর্যাদা লাভ করেন তিনি। পরে রয়্যাল সিকিউরিটি কমান্ডের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজকুমারী বজ্রকিতিয়াভা ছিলেন রাজা ভাজিরালংকর্নের তিন সন্তানের একজন, যাদের আনুষ্ঠানিক রাজকীয় উপাধি রয়েছে এবং থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী সিংহাসনের উত্তরাধিকার হওয়ার যোগ্যতা ছিল।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ৯৩ বছর বয়সে থাইল্যান্ডের রানি মাতা মারা যান।

সূত্র: রয়টার্স

থাইল্যান্ডরাজকুমারীর মৃত্যুবজ্রকিতিয়াভা নরেন্দিরা দেব্যাবতী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার