Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

দক্ষিণ কোরিয়ায় শিশুদের বিরুদ্ধে ডিজিটাল যৌন অপরাধ বেড়েছে ৩০ গুণ

দক্ষিণ কোরিয়া সংবাদদাতা
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১
দক্ষিণ কোরিয়ায় শিশুদের বিরুদ্ধে ডিজিটাল যৌন অপরাধ বেড়েছে ৩০ গুণ

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ায় শিশু ও কিশোর-কিশোরীদের লক্ষ্য করে সংঘটিত ডিজিটাল যৌন অপরাধের ঘটনা গত সাত বছরে বেড়েছে প্রায় ৩০ গুণ। দেশটির জাতীয় পুলিশ সংস্থার তথ্য বলছে, ২০১৭ সালে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে ডিজিটাল যৌন অপরাধের ৯৮টি ঘটনা নিবন্ধিত হলেও ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯৩৯টিতে।

১১ সেপ্টেম্বর দেশটির দৈনিক ‘দ্য কোরিয়া টাইমস’-এ প্রকাশিত জুং দা-হিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে এ ধরনের অপরাধের ঘটনা ছিল ২০৮টি। ২০২০ সালে অনলাইন যৌন নিপীড়ন চক্র ‘এন-থ রুম’ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তা বেড়ে দাঁড়ায় ৮৬৬টিতে। এরপর ২০২১ সালে ২ হাজার ২৮৩টি, ২০২২ সালে ১ হাজার ৯৮৫টি এবং ২০২৩ সালে ২ হাজার ৩৬৭টি মামলা নথিভুক্ত হয়।

আরও পড়ুন

আবেদন করেও কেন এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান

১১ সেপ্টেম্বর ২০২৬

চলতি ২০২৬ সালের প্রথম সাত মাসেই, অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, এ ধরনের ১ হাজার ২৬৭টি নতুন ঘটনা নথিভুক্ত হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া যৌন নিপীড়নের উপকরণ এবং ‘ডিপফেক’ প্রযুক্তির অপব্যবহারে পরিস্থিতি হয়ে উঠেছে আরও ভয়াবহ।

পরিস্থিতি মোকাবিলায় শিশুদের অনলাইন যৌন শোষণ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় পুলিশ সংস্থা। সন্দেহভাজনদের শনাক্ত, আটক এবং প্রমাণ সংগ্রহে আদালতের অনুমতি নিয়ে পুলিশ সদস্যরা ছদ্মবেশ ধারণ করে বা পরিচয় গোপন রেখে অনলাইনে গোপন তদন্ত পরিচালনা করছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অপরাধীদের শনাক্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দক্ষিণ কোরিয়াডিজিটাল যৌন অপরাধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন