দক্ষিণ কোরিয়ায় শিশু ও
কিশোর-কিশোরীদের লক্ষ্য করে সংঘটিত ডিজিটাল যৌন অপরাধের ঘটনা গত সাত বছরে বেড়েছে প্রায়
৩০ গুণ। দেশটির জাতীয় পুলিশ সংস্থার তথ্য বলছে, ২০১৭ সালে অপ্রাপ্তবয়স্কদের
বিরুদ্ধে ডিজিটাল যৌন অপরাধের ৯৮টি ঘটনা নিবন্ধিত হলেও ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২
হাজার ৯৩৯টিতে।
১১ সেপ্টেম্বর দেশটির দৈনিক ‘দ্য
কোরিয়া টাইমস’-এ প্রকাশিত জুং দা-হিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে এ ধরনের
অপরাধের ঘটনা ছিল ২০৮টি। ২০২০ সালে অনলাইন যৌন নিপীড়ন চক্র ‘এন-থ রুম’ কেলেঙ্ক...