Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভাসমান ক্ষুদ্র পারমানবিক বিদ্যুতে জোর দিচ্ছে রাশিয়া

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮
ভাসমান ক্ষুদ্র পারমানবিক বিদ্যুতে জোর দিচ্ছে রাশিয়া

সংগৃহীত ছবি

রসাটমের ‘জিও-পডলস্ক’ কারখানায় একটি ভাসমান পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের জন্য দ্বিতীয় আরআইটিএম-২০০এস চুল্লির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

এর মধ্য দিয়ে রাশিয়া নিজেদের ক্ষুদ্র মডুলার চুল্লি (এসএমআর) উৎপাদন সক্ষমতা আরও জোরদার করছে। এই ভাসমান ইউনিটটি প্রত্যন্ত চুকোৎকা অঞ্চলের একটি বড় তামার খনি প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ করবে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ব পরমানু শক্তি সংস্থা রসাটম এটি নির্মাণ করেছে, যারা রূপপুরে দেশের প্রথম পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ করছে।

রসাটম জানিয়েছে, ‘পিইবি-১০৬’ ভাসমান বিদ্যুৎ ইউনিটের জন্য নির্মিত চুল্লিটি নির্ভরযোগ্যতা যাচাইয়ের হাইড্রোলিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি এর কন্ট্রোল অ্যাসেম্বলি সম্পন্ন হয়েছে।

পিইবি-১০৬ ইউনিটে দুটি আরআইটিএম-২০০এস চুল্লি থাকবে। এর প্রথমটির নির্মাণ ও সরবরাহ চলতি বছরের মে মাসে সম্পন্ন হয়েছে। বর্তমানে এটিকে জাহাজে কাঠামোতে স্থাপনের কাজ চলমান।

আরআইটিএম-২০০এস মূলত আরআইটিএম-২০০ সিরিজের কমপ্যাক্ট মেরিন চুল্লির অন্তর্ভুক্ত, যা রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত বরফভাঙা জাহাজের বহরে ব্যবহৃত হয়ে আসছে। এর অপেক্ষাকৃত ছোট আকার ও উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে এটি ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য এসএমআর ভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশেষভাবে উপযোগী।

প্রত্যন্ত অঞ্চলের জন্য এই ইউনিটগুলো অত্যন্ত উপযোগী। পারমাণবিক ইউনিটগুলো আবহাওয়ার ওপর নির্ভর না করেই শিল্পপ্রতিষ্ঠান ও স্থানীয় বসতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।

এই প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়া ইতিমধ্যে ব্যাপক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। ২০২০ সাল থেকে বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘একাডেমিক লামানোসভ’ চুকোৎকা অঞ্চলে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

রসাটম এ পর্যন্ত ১৬টি আরআইটিএম চুল্লি ইউনিট তৈরি করেছে, যার মধ্যে আটটি বর্তমানে পারমাণবিক আইসব্রেকার আর্কতিকা, উরাল, সিবির এবং ইয়াকুতিয়ায় সক্রিয় রয়েছে এবং আরও ১২টি ইউনিট উৎপাদনের বিভিন্ন ধাপে রয়েছে।

প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে, যেখানে বড় পরিসরের বিদ্যুৎকেন্দ্র তৈরি ব্যয়বহুল ও কঠিন, সেখানে এই ধরনের ছোট পারমাণবিক ইউনিট আবহাওয়ার তোয়াক্কা না করেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এ প্রযুক্তিতে রাশিয়ার হাতেকলমে অভিজ্ঞতাও দীর্ঘদিনের। ২০২০ সাল থেকে বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘একাডেমিক লামানোসভ’ একই চুকোৎকা অঞ্চলে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা