Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কুয়েতে শীতের আগমনে বাড়ছে গরম কাপড়ের চাহিদা, পছন্দের তালিকায় বাংলাদেশি পণ্য

লুৎফুর রহমান, কুয়েত থেকে
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫
শেয়ার করুন:
কুয়েতে শীতের আগমনে বাড়ছে গরম কাপড়ের চাহিদা, পছন্দের তালিকায় বাংলাদেশি পণ্য

সংগৃহীত ছবি

কুয়েতে শীতের আগমনে বাড়তে শুরু করেছে গরম কাপড়ের চাহিদা। জ্যাকেট, সোয়েটার, হুডি, শাল ও কম্বল কিনতে স্থানীয় বাজার, আধুনিক বিপণিবিতান ও সুক মার্কেটগুলোতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বাসিন্দারা। পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশি পণ্যও।

মধ্যপ্রাচ্যের তাপমাত্রাপ্রবণ মরুভূমির দেশ কুয়েতে শীতকাল বেশ বৈচিত্র্যময় ও কখনো কখনো তীব্র হয়ে ওঠে। সাধারণত নভেম্বর থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয় শীতের মৌসুম। এ সময় রাতে ও ভোরে তাপমাত্রা দ্রুত কমে আসে। কখনো কখনো তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যায়।

মরুভূমির শুষ্ক ও শীতল বাতাস এবং ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও বাড়ে। বিশেষ করে উন্মুক্ত স্থানে ও রাতের পালায় কাজ করা প্রবাসী শ্রমিকদের জন্য এ আবহাওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। শীত থেকে সুরক্ষা পেতে তাই আগেভাগেই গরম কাপড় কিনতে বাজারে ছুটছেন প্রবাসী ও স্থানীয় বাসিন্দারা।

শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কুয়েতের বাজারগুলোতে গরম কাপড়ের চাহিদা ও বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। শীতের তীব্রতা পুরোপুরি শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় পোশাক কিনে নিতে ব্যস্ত ক্রেতারা। জ্যাকেট, সোয়েটার, হুডি, শাল ও কম্বল এখন বাজারের সবচেয়ে চাহিদাসম্পন্ন পণ্যের তালিকায় রয়েছে।

শীতের পোশাক কিনতে আসা পরিবার ও পেশাজীবীরা নিজেদের পছন্দের পণ্য খুঁজতে বিভিন্ন মার্কেটে সময় কাটাচ্ছেন। বিশেষ করে কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা আগেভাগেই শীতের কেনাকাটা সেরে নিতে চাইছেন।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় দোকানে ডাকাতির সময় গুলিতে বাংলাদেশি নিহত

২৮ নভেম্বর ২০২৬


আল-ফারওয়ানিয়া মার্কেটে কেনাকাটা করতে আসা প্রবাসীরা জানান, কাজের প্রয়োজনে দীর্ঘ সময় বাইরে থাকতে হয়। তাই ভালো মানের গরম কাপড়ের বিকল্প নেই। আবহাওয়া দ্রুত ঠান্ডা হতে থাকায় সময় বের করে আগেভাগেই প্রয়োজনীয় সোয়েটার ও জ্যাকেট কিনে নেওয়াকে বুদ্ধিমানের কাজ মনে করছেন তারা।

বাজারে নতুন নকশার পোশাকের ভালো সংগ্রহ থাকলেও কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি বলে মনে করছেন ক্রেতারা। তাই সাধারণ প্রবাসী শ্রমিকরা বিভিন্ন দোকান ঘুরে সাশ্রয়ী দামে টেকসই ও উন্নত মানের পোশাক খুঁজছেন। এ ক্ষেত্রে বাংলাদেশি পণ্যও তাদের পছন্দের তালিকায় রয়েছে।

শীতের পোশাকের বাড়তি চাহিদাকে কেন্দ্র করে কুয়েতের ব্যবসায়ীরাও আগাম প্রস্তুতি নিয়েছেন। সুক আল-মুবারকিয়ার ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতেই নতুন পণ্যের বড় সংগ্রহ আনা হয়েছে। ক্রেতাদের সাড়াও অন্য সময়ের তুলনায় বেশ ভালো। বিশেষ করে প্রবাসী শ্রমিকরা কম দামে টেকসই গরম কাপড় ও কম্বল খোঁজেন। তাই সব ধরনের ক্রেতার কথা বিবেচনায় রেখে দোকানগুলোতে বিভিন্ন দামের পোশাক মজুত রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সামনে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। ফলে গরম কাপড়ের বাজারে কেনাকাটার এই ব্যস্ততা আগামী কয়েক মাস অব্যাহত থাকবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

কুয়েতশীতগরম কাপড়বাংলাদেশি পণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ