Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

দক্ষিণ আফ্রিকায় দোকানে ডাকাতির সময় গুলিতে বাংলাদেশি নিহত

ফারুক আস্তানা, দক্ষিণ আফ্রিকা থেকে
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৭
শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকায় দোকানে ডাকাতির সময় গুলিতে বাংলাদেশি নিহত

গ্রাফিকস: আগামীর সময়

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মায়াটন এলাকায় দোকানে ডাকাতির সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মোহাম্মদ মানিক নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকালে নিজের দোকানে ঘটে এ ঘটনা।

নিহত মানিক নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর পূর্বপাড়ার ওয়াজ উদ্দিন হাজী বাড়ির আব্দুল বারিকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মানিকের দোকানে হামলা চালায় একদল ডাকাত। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে দোকানের মেঝেতে লুটিয়ে পড়েন মানিক। ডাকাত দল চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

দোকানে ডাকাতি ও মানিক হত্যার ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কমিটির নেতারা।

আরও পড়ুন

কুয়েতে বৃষ্টির আশায় ১০৮ মসজিদে সালাতুল ইস্তিসকা আদায়

২৮ নভেম্বর ২০২৬

এ বিষয়ে জানতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি ও ফার্স্ট সেক্রেটারি তাওফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

মোহাম্মদ মানিকের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রবাসীদের ভাষ্য, দক্ষিণ আফ্রিকায় নভেম্বর ও ডিসেম্বর মাসে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা অন্য মাসের তুলনায় বেড়ে যায়। এ কারণে দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিসহ সচেতন বাসিন্দারা পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করেন।

বিদেশদক্ষিণ আফ্রিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    গোপালগঞ্জ নিয়ে কিছু জরুরি প্রশ্ন

    গোপালগঞ্জ নিয়ে কিছু জরুরি প্রশ্ন

    নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি

    নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি