Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইউরোপ

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৫:৩৪
নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

নরওয়ের রাজা হ্যারাল্ড পঞ্চম। ফাইল ছবি / রয়টার্স

নরওয়ের রাজা হ্যারাল্ড পঞ্চম ৮৯ বছর বয়সে মারা গেছেন। স্থানীয় শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে অসলো ন্যাশনাল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে রাজপ্রাসাদ।

এর আগে বিরল রক্তজনিত রোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন রাজা হ্যারাল্ড। তার মৃত্যুর পর সিংহাসনে বসবেন তার ছেলে ক্রাউন প্রিন্স হাকন অষ্টম।

হ্যারাল্ডের মৃত্যুর আগের দিন রাজপরিবারের সদস্যরা তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় অসলোতে রাজপ্রাসাদের বাইরে ফুল রেখে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ।

১৯৯১ সালের ১৭ জানুয়ারি বাবা রাজা ওলাভ পঞ্চমের মৃত্যুর পর সিংহাসনে বসেন হ্যারাল্ড। ১৪ শতকের পর নরওয়েতে জন্ম নেওয়া প্রথম নরওয়েজীয় রাজা ছিলেন তিনি।

৩৫ বছরের শাসনামলে তিনি রাজপরিবারের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনেন। অর্থ ও স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে রাজতন্ত্রকে আরও উন্মুক্ত এবং সাধারণ মানুষের কাছাকাছি করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা ছিল।

১৯৬৮ সালে ব্যবসায়ীর মেয়ে সোনিয়া হ্যারাল্ডসেনকে বিয়ে করেন হ্যারাল্ড। বিয়ের আগে বাবার অনুমতির জন্য তাকে নয় বছর অপেক্ষা করতে হয়েছিল। কারণ রাজা ওলাভ চেয়েছিলেন, তার ছেলে কোনো ইউরোপীয় রাজকন্যাকে বিয়ে করুন।

আরও পড়ুন

প্রথম ফেডারেশন হিসেবে ইনফান্তিনোর পদত্যাগ দাবি নরওয়ের

০৭ আগস্ট ২০২৬


হ্যারাল্ডের এই বিয়ে রাজপরিবারের পুরোনো রীতিতে পরিবর্তনের শুরু করে। পরে তার সন্তানদের অভিজাত পরিবারের বাইরের মানুষকে বিয়ে করার পথও তৈরি হয়।

২০১১ সালের জুলাইয়ে অসলো ও উতইয়া দ্বীপে সন্ত্রাসী হামলা ছিল তার শাসনামলের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। নব্য-নাৎসি অ্যান্ডার্স ব্রেইভিক অসলোতে গাড়িবোমা হামলায় আটজনকে হত্যা করেন। পরে উতইয়া দ্বীপে একটি যুব শিবিরে গুলি চালিয়ে আরও ৬৯ জনকে হত্যা করেন।

এরপর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হ্যারাল্ড নরওয়েজীয়দের একে অন্যের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ভয়কে জয় করার কথাও বলেন তিনি।

২০১৬ সালে নরওয়ের ধর্মীয়, জাতিগত ও যৌন বৈচিত্র্যের পক্ষে কথা বলেন হ্যারাল্ড।

তিনি ছিলেন অভিজ্ঞ নাবিকও। তিনবার অলিম্পিক গেমসে নরওয়ের প্রতিনিধিত্ব করেন। ২০২২ সালে প্রতিযোগিতামূলক নৌক্রীড়া থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০২৪ সালের এপ্রিল থেকে তিনি নিয়মিত জনসমক্ষে উপস্থিতি কমিয়ে দেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী রানি সোনিয়া, মেয়ে প্রিন্সেস মার্থা লুইস, ছেলে হাকন এবং ছয় নাতি-নাতনি রেখে গেছেন।

সূত্র : বিবিসি 

নরওয়ের রাজানরওয়েনরওয়ের রাজা হ্যারাল্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    advertiseadvertise