Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

আবাসন ভাতার নিয়ম বদলাল ফ্রান্স, বাড়তি খরচের মুখে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীরা

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৪:৫৭
আবাসন ভাতার নিয়ম বদলাল ফ্রান্স, বাড়তি খরচের মুখে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশিসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যয় বাড়তে যাচ্ছে। দেশটির সরকার আবাসন সহায়তা কর্মসূচির যোগ্যতার শর্ত পরিবর্তন করায় অনেক বিদেশি শিক্ষার্থী আর সরকারি আবাসন ভাতা পাবেন না।

ফ্রান্সের উচ্চশিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নীতিতে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (ইইএ) এবং সুইজারল্যান্ডের বাইরের যেসব শিক্ষার্থী ক্রুস এর সামাজিক বৃত্তির আওতায় নেই, তারা কাফ এর মাধ্যমে দেওয়া এপিএল আবাসন সহায়তা পাওয়ার যোগ্য থাকবেন না।

এপিএল ফ্রান্সের এমন একটি সরকারি সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে শিক্ষার্থী ও নিম্ন আয়ের বাসিন্দাদের বাসাভাড়ার একটি অংশ সরকার বহন করে। এই সুবিধা পেয়ে এতদিন অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের মাসিক ব্যয় নিয়ন্ত্রণে রাখতে পারতেন। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর তাদের সম্পূর্ণ ভাড়ার অর্থ নিজস্ব তহবিল থেকে বহন করতে হতে পারে।

সরকারের দাবি, সীমিত সরকারি অর্থ আরও কার্যকরভাবে ব্যবহার এবং সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষার্থীদের কাছে সহায়তা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর শিক্ষার্থী এবং ক্রুসের সামাজিক বৃত্তিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা আগের মতোই আবাসন সহায়তা পাবেন।

শিক্ষা-সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নতুন এই নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং আফ্রিকার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ওপর। কারণ এসব দেশের অধিকাংশ শিক্ষার্থী নিজস্ব অর্থায়নে ফ্রান্সে পড়াশোনা করেন এবং আবাসন ভাতাকে মাসিক ব্যয় কমানোর অন্যতম সহায়ক হিসেবে বিবেচনা করেন।

তবে আবাসন ভাতার নিয়ম পরিবর্তন হলেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ক্রুস পরিচালিত শিক্ষার্থী আবাসন, স্বল্পমূল্যের খাবার ও অন্যান্য সামাজিক সহায়তা কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছে ফরাসি সরকার।

আবাসন ভাতাবিদেশি শিক্ষার্থীফ্রান্সউচ্চশিক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’