Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

গবেষণা

স্পেনে মিলল প্রায় ২ হাজার বছরের পুরনো কাপ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৫৭
স্পেনে মিলল প্রায় ২ হাজার বছরের পুরনো কাপ

বেরলাঙ্গা কাপ

স্পেনের বেরলাঙ্গা শহরে প্রায় ২ হাজার বছরের পুরনো একটি ব্রোঞ্জের কাপের সন্ধান মিলেছে। কাপটি সম্ভবত দ্বিতীয় শতাব্দীর কোনো রোমান সৈনিকের ছিল। ওই সৈনিকটি হয়তো উত্তর ইংল্যান্ডে অবস্থিত প্রাচীন রোমান সাম্রাজ্যের হ্যাড্রিয়ান বা প্রতিরক্ষা প্রাচীরে কর্মরত ছিলেন। পরে কাপটি স্পেনের ওই অঞ্চলে নিয়ে আসেন তিনি। ব্রিটানিয়া জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন দাবি করা হয়।

কাপটি স্পেনের বেরলাঙ্গা শহরের দে দুয়েরো এলাকার পাওয়া গেছে। শহরের নামানুসারে পানপাত্রটির নাম দেওয়া হয়েছে বেরলাঙ্গা কাপ। এটি একই ধরনের পাঁচটি পাত্রের একটি। যেগুলোকে একত্রে হ্যাড্রিয়ানস ওয়াল কাপস বলা হয়। গবেষকদের মতে, এটিই প্রথম কাপ যাতে হ্যাড্রিয়ানের প্রাচীরের পূর্বাংশে অবস্থিত দুর্গ ও সামরিক শিবিরগুলোর নাম উৎকীর্ণ রয়েছে।

স্পেনের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামের গবেষক সুসানা দে লুইস মারিনো বলেছেন, বেরলাঙ্গা কাপ সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত ওয়াল কাপগুলোর একটি। আর এটিই একমাত্র কাপ যাতে প্রাচীরের পূর্বাঞ্চলের সামরিক শিবিরগুলোর নাম পাওয়া গেছে।

তিনি জানান, কাপটিতে সিলুর্নাম (বর্তমান চেস্টার্স), অনো (হালটন চেস্টার্স), ভিনডোবালা (রাডচেস্টার) এবং কনডারকাম (বেনওয়েল) নাম খোদাই করা রয়েছে।

কাপটি লাল, সবুজ, ফিরোজা ও নীল রঙের এনামেল দিয়ে অলংকৃত। এতে মাছের আঁশ ও টাওয়ারের নকশাসহ বিভিন্ন জ্যামিতিক নকশা রয়েছে। গবেষকদের মতে, টাওয়ারের নকশাগুলো হ্যাড্রিয়ানের প্রাচীরকে প্রতীকী।

ডারহাম বিশ্ববিদ্যালয়ে বহনযোগ্য এক্স-রে ফ্লুরোসেন্স ও সীসার আইসোটোপ বিশ্লেষণের মাধ্যমে ধাতব পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, কাপটি ব্রোঞ্জের সংকর ধাতু দিয়ে তৈরি। যার সঙ্গে দস্তা ও সীসা মেশানো হয়েছে। গবেষকদের ধারণা, এসব ধাতু সংগ্রহ করা হয়েছিল উত্তর ইংল্যান্ড বা ওয়েলসের খনি থেকে।

গবেষণায় বলা হয়েছে, কাপটি সম্ভবত রোমান সেনাবাহিনীর সহায়ক রেজিমেন্ট কোহর্স আই কেল্টিবেরোরামের কোনো সদস্যের ছিল। এই রেজিমেন্টটি স্পেনের উত্তর-মধ্যাঞ্চলের কেল্টিবেরিয়ান জনগোষ্ঠী থেকে গঠিত হয়েছিল। তারা দ্বিতীয় শতকে হ্যাড্রিয়ানের প্রাচীরে দায়িত্ব পালন করেছিল।

মেরিদার ইনস্টিটিউট অব আর্কিওলজির গবেষক জেসুস গার্সিয়া সানচেজ বলেছেন, এই কাপগুলোর নির্মাণশৈলী ও উপকরণ প্রমাণ করে, এগুলো ছিল মর্যাদার প্রতীক। সম্ভবত হ্যাড্রিয়ানের প্রাচীরে কর্মরত সামরিক অভিজাতদের উপহার বা পুরস্কার হিসেবে বিশেষভাবে তৈরি করা হয়েছিল।

তিনি বলেছেন, বেশিরভাগ গবেষকের মতো আমরাও মনে করি, এগুলো মূলত হ্যাড্রিয়ানের প্রাচীরের স্মারক বা স্মৃতিচিহ্ন হিসেবে ব্যবহৃত হতো।

এদিকে কাপটি যে মাঠে পাওয়া গেছে, সেখানে গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডারের মাধ্যমে চালানো প্রত্নতাত্ত্বিক জরিপে প্রথম থেকে চতুর্থ শতাব্দীর একটি রোমান বসতির ধ্বংসাবশেষও শনাক্ত হয়েছে। গবেষকদের ধারণা, সেখানেই হয়তো বসবাস করতেন কাপটির মালিক।

বর্তমানে বেরলাঙ্গা কাপ সংরক্ষিত রয়েছে স্পেনের সোরিয়ার নুমান্টাইন জাদুঘরে।

সূত্র: জেরুজালেম পোস্ট

স্পেনকাপবেরলাঙ্গা কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ