Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইতালি

৪ বছর বয়সী শিশুর দুই বাবা, স্বীকৃতি দিলেন আদালত

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ২২:৫২
৪ বছর বয়সী শিশুর দুই বাবা, স্বীকৃতি দিলেন আদালত

প্রতীকী ছবি

ইতালির একটি আদালতের রায়ে চার বছর বয়সী এক শিশুর জন্য আইনগতভাবে স্বীকৃত তিনজন অভিভাবক নির্ধারণ করা হয়েছে, দুই বাবা ও এক মা। এই যুগান্তকারী রায় ক্ষোভ সৃষ্টি করেছে দেশটির রক্ষণশীল ক্যাথলিক মহলে।

আজ মঙ্গলবার ইতালির কয়েকটি গণমাধ্যম এ খবর প্রকাশ করে। বিষয়টি নিশ্চিত করেন শিশুটির এক বাবার আইনজীবী পাসকুয়া মানফ্রেদি।

শিশুটির জন্ম জার্মানিতে এবং সে সেখানে দুই বিবাহিত পুরুষের সঙ্গে বসবাস করে। তাদের একজন জৈবিক বাবা, যিনি এক নারী বন্ধুর মাধ্যমে জন্ম দেন শিশুটির।

পরে ইতালো-জার্মান অজৈবিক বাবা জার্মান আইনের আওতায় শিশুটিকে দত্তক নেন। তবে সেই দত্তক প্রক্রিয়াটি ইতালিতেও স্বীকৃতি দেওয়ার আবেদন করেন তিনি।

একটি স্থানীয় কর্তৃপক্ষ সেই আবেদন প্রত্যাখ্যান করে। তাদের সন্দেহ ছিল, শিশুটির জন্ম বিদেশে পরিচালিত সারোগেসির মাধ্যমে হয়েছে— যে প্রথাকে অপরাধ হিসেবে ঘোষণা করেছে ইতালির রক্ষণশীল সরকার।

দক্ষিণ ইতালির বারি শহরের একটি আপিল আদালত সেই সিদ্ধান্ত বাতিল করেন। আদালত স্বীকার করেন যে, কোনো সারোগেসি চুক্তি ছিল না পরিবারটিতে।

চূড়ান্ত এই রায়ের ফলে জার্মানির মতো ইতালিও এখন শিশুটির দুজন আইনগতভাবে স্বীকৃত বাবা এবং একজন মাকে স্বীকৃতি দিচ্ছে।

মানফ্রেদি রয়টার্সকে বললেন, ‘এখানে কোনো গোপন সারোগেসি চুক্তি ছিল না। এটি এমন তিনজন মানুষের ঘটনা, যারা সবাই এই শিশুটির অভিভাবক হতে চান এবং সেটিই স্বীকৃতি দিয়েছেন আদালত।’

রায়টি জানুয়ারিতে দেওয়া হলেও ইতালিতে সমলিঙ্গের অংশীদারত্ব বৈধ করার ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ্যে আসে বিষয়টি।

ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধের পক্ষে প্রচার চালানো ‘প্রো ভিটা অ্যান্ড ফামিলিয়া’ নামের একটি ক্যাথলিক সংগঠন রায়ের নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, ‘পারিবারিক আইনকে ওলটপালট করে দিয়েছে এবং শিশুদের নানা ধরনের সামাজিক ও আদর্শিক পরীক্ষার মুখে ফেলেছে’ সমলিঙ্গের সম্পর্কের আইনি স্বীকৃতি।

ইতালিএক শিশুর দুই বাবা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    রপ্তানিতে মন্দার বছর জুনে স্বস্তি

    রপ্তানিতে মন্দার বছর জুনে স্বস্তি

    ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৯

    ১২ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন আদৃত

    ১২ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন আদৃত

    ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৭

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    advertiseadvertise