Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইউরোপ

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে পেট্রোলের দাম সর্বোচ্চ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:২০
ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে পেট্রোলের দাম সর্বোচ্চ

ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে পেট্রোলের গড় দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির মোটরচালক সংগঠন আরএসি জানিয়েছে, প্রতি লিটার পেট্রোলের গড় দাম এখন প্রায় ১৬০ পেন্স।

জ্বালানির দাম সাধারণত পাইকারি তেলের দামের সঙ্গে ওঠানামা করে। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যায়।

জুনে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে একটি কাঠামোগত চুক্তিতে সম্মত হলে তেলের দাম দ্রুত কমে যায়। তবে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তা আবার বাড়তে শুরু করেছে।

পেট্রোল ও ডিজেলের অন্যতম প্রধান উপাদান অপরিশোধিত তেল। ফলে পাইকারি বাজারে তেলের দাম বাড়লে গাড়িতে জ্বালানি ভরার খরচও বাড়ে।

বিশ্লেষকেরা বলছেন, প্রতি ব্যারেল তেলের দাম ১০ ডলার বাড়লে পেট্রোলের খুচরা দাম গড়ে প্রতি লিটারে প্রায় ৭ পেন্স বাড়ে।

যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। সংঘাত শুরু হলে তা ১২০ ডলারেরও বেশি উঠে যায়। জুলাইয়ের শুরুতে কাঠামোগত চুক্তির পর দাম আবার প্রায় ৭০ ডলারে নেমে আসে। শান্তি আলোচনা ভেস্তে গেলে তা আবার ১০০ ডলারের ওপরে ওঠে। বর্তমানে দাম প্রায় ৯০ ডলার।

আরএসি জানিয়েছে, পেট্রোলের দাম এখন ১৫৯ দশমিক ৯৭ পেন্স এবং ডিজেলের দাম ১৭৮ দশমিক ৯৭ পেন্স প্রতি লিটার। তবে ডিজেলের দাম এখনো ১৫ এপ্রিলের সর্বোচ্চ ১৯১ দশমিক ৫৪ পেন্সের নিচে।

আরএসির নীতিবিষয়ক প্রধান সাইমন উইলিয়ামস বলেছেন, ‘বড় ধরনের তেলের দাম কমে না গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ডিজেলের দাম ১৮৫ পেন্সে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।’

তবে বর্তমান দাম ২০২২ সালের গ্রীষ্মের তুলনায় কম। রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ওই সময় পেট্রোলের দাম ১৯১ দশমিক ৫ পেন্স এবং ডিজেলের দাম ১৯৯ পেন্সে উঠেছিল।

পাইকারি বাজারের দামের পরিবর্তন খুচরা বাজারে পৌঁছাতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে। সংকটের সুযোগ নিয়ে দাম বাড়ানোর অভিযোগ অস্বীকার করেছে জ্বালানি বিক্রেতারা। সরকারি বাজার নিয়ন্ত্রক সংস্থাও জানিয়েছে, সংকটের সুযোগ নিতে বিক্রেতারা সক্রিয়ভাবে মূল্য নির্ধারণের কৌশল বদলেছে—এমন প্রমাণ তারা পায়নি।

যুক্তরাজ্য সরকারের ‘ফুয়েল ফাইন্ডার’ ব্যবস্থার মাধ্যমে চালকেরা বিভিন্ন পেট্রোল স্টেশনের জ্বালানির দাম তুলনা করতে পারেন। এএ-র নীতিবিষয়ক প্রধান লুক বসডেট বলেছেন, দাম দ্রুত কমে যাওয়ার বিষয়টি তাদের বিস্মিত করেছে এবং এর পেছনে এই ব্যবস্থার ভূমিকা থাকতে পারে।

মধ্যপ্রাচ্যের সংঘাত তেলের বৈশ্বিক সরবরাহে বড় ধাক্কা দিয়েছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন ব্যাহত হয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

চুক্তি হলেও হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরতে সময় লাগতে পারে। ফলে যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে আরও কয়েক মাস থাকতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

যুক্তরাজ্য তেল ও গ্যাস আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর বেশিরভাগ আসে যুক্তরাষ্ট্র ও নরওয়ে থেকে। যদিও উত্তর সাগর থেকেও যুক্তরাজ্য কিছু তেল পায়, তার বেশিরভাগই অন্য দেশে পরিশোধনের জন্য রপ্তানি করা হয়।

সূত্র : বিবিসি 

যুক্তরাজ্যে তেলের দামইরান যুদ্ধযুক্তরাজ্য
    শেয়ার করুন:
    Advertisement
    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৭

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১০

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৭

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    বঙ্গো দেখাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

    বঙ্গো দেখাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৬

    ‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

    ‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

    ১৭ আগস্ট ২০২৬, ১৭:২৪

    রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে

    রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৬

    রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

    রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    advertiseadvertise