Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
জামালের ‘সেলুন লাইব্রেরি’
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৫৩
ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৫

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবন

ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গতকাল বুধবার রাতে দেশটির বিভিন্ন শহরে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন।

ইউক্রেন সরকারের কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা যায়, এসব হামলায় আহত হয়েছেন আরও ১০০ জনের মতো।

রাজধানী কিয়েভে নিহত হয়েছে চারজন, এরমধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে। তিনজন নিহত হয়েছে দিনিপ্রোতে। বাকি আট জনের মৃত্যু হয়েছে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওদেসায়।

অন্যদিকে ইউক্রেনের হামলায় রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে নিহত হয়েছে দুই শিশু। অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় নিহত শিশুদের বয়স ছিল পাঁচ ও ১৪।

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব অর্থোডক্স ইস্টার উদযাপন শেষে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো হামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধারকারীরা কিয়েভের কেন্দ্রীয় পোডিলস্কি জেলায় ধসে পড়া একটি ১৬-তলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছে এক মা ও শিশুকে।

দিনিপ্রোর আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার গানঝা টেলিগ্রামে লিখেছেন, দিনিপ্রোতে এক হামলায় তিনজন নিহত এবং আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

বৃহস্পতিবার সকালে ওদেসায় হামলা চালায় রাশিয়া। শহরের সামরিক প্রশাসনের কর্মকর্তা সের্গি লিসাক টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন।

এছাড়া খারকিভ, মাইকোলাইভ, খেরসনেও চালানো হয় হামলা। এরমধ্যে দক্ষিণাঞ্চলের দুই শহর মাইকোলাইভ ও খেরসনে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।

‘রাশিয়া যুদ্ধই চাইছে এবং এর জবাবও ঠিক তেমনই হওয়া উচিত।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গতকাল দিন ও রাতে ৬০০-এর বেশি ড্রোন ভূপাতিত করেছে সেনাবাহিনী। আমাদের এয়ারফোর্সের তথ্যমতে ৭০০-এর মতো ড্রোন ছুড়েছিল রাশিয়া। পাশাপাশি ছোড়া হয়েছে ১৯টি ব্যালিস্টিক মিসাইল।

‘রাশিয়া যুদ্ধই চাইছে এবং এর জবাবও ঠিক তেমনই হওয়া উচিত।’

জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, আমাদের জীবন রক্ষা করতে হবে সর্বশক্তি দিয়ে। পাশাপাশি চাপ সৃষ্টি করতে হবে শান্তির জন্যও।

পঞ্চম বছরে পা দেওয়া এ যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠক হয়েছে একাধিক দফা। কিন্তু মেলেনি কোনো সুফল। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মনোযোগ সরিয়ে নেন মধ্যপ্রাচ্যে। এতে ইউক্রেনে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা কার্যত যায় থেমে।

সূত্র: বিবিসি

রাশিয়াইউক্রেন যুদ্ধ
    শেয়ার করুন:
    Advertisement
    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    ০৫ জুন ২০২৬, ০১:১৭

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    ০৫ জুন ২০২৬, ০১:১৬

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    জামালের ‘সেলুন লাইব্রেরি’

    জামালের ‘সেলুন লাইব্রেরি’

    ০৫ জুন ২০২৬, ০৩:৪৩

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

    ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

    ০৫ জুন ২০২৬, ১১:০৭

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ০৫ জুন ২০২৬, ০০:৫৯

    যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

    যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

    ০৫ জুন ২০২৬, ১২:১৬

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    ০৫ জুন ২০২৬, ০১:০৬

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    সাগরের শহরে নেই সুপেয় পানি

    সাগরের শহরে নেই সুপেয় পানি

    ০৫ জুন ২০২৬, ০৬:০৭

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    advertiseadvertise