Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

নতুন ক্ষেপণাস্ত্র প্রকল্পের ঘোষণা ন্যাটো মিত্রদের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:০০
নতুন ক্ষেপণাস্ত্র প্রকল্পের ঘোষণা ন্যাটো মিত্রদের

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার মঙ্গলবার তুরস্কের আঙ্কারায় নামছেন। ছবি : সংগৃহীত

ইউক্রেনে ও রাশিয়ার পাল্টাপাল্টি মিসাইল হামলার উত্তেজনার মধ্যেই ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্যের নেতৃত্বে ১২টি ন্যাটো দেশ একটি অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্প হাতে নিয়েছে। এটি বাস্তবায়ন করতে পরবর্তী ১০ বছরে ৫০ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।

‘ডিপ প্রিসিশন স্ট্রাইক’ নামক এই প্রকল্পটি তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো সম্মেলনে আজ বুধবার আলোচনার জন্য উপস্থাপন করা হবে।

সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার মঙ্গলবার এই সম্মেলনে অংশ নিয়ে মিত্রদের সুরক্ষায় নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি জানিয়েছেন, এই ব্রিটিশ উদ্যোগটি ন্যাটোকে আগামী বছরগুলোতে নিরাপদ রাখতে ইউরোপীয় মিত্রদের ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে।

এই ক্ষেপণাস্ত্রটি ২০০ মাইল থেকে ১ হাজার ২৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এটি ২০৩০ সালের আগে প্রস্তুত হবে না।

পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, আঙ্কারা থেকে আমরা পুতিনকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছি; ন্যাটো এখন শক্তিশালী, আরও বেশি ইউরোপীয় এবং আমাদের নাগরিকদের পুতিন ও রুশ রাষ্ট্রের দীর্ঘমেয়াদী হুমকি থেকে রক্ষা করতে প্রস্তুত।

তিনি আরও জানান, এই সক্ষমতা গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনে যেকোনো আগ্রাসনকে প্রতিহত করবে।

অন্যদিকে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলা মোকাবিলায় দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন। বিপরীতে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ন্যাটোর এই পদক্ষেপের সমালোচনা করে একে সংঘাতমূলক বলে অভিহিত করেছেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, ন্যাটোর কোনো অস্ত্রই রাশিয়াকে তার সামরিক লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসার পর থেকে ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে চাপ দেন।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ২০৩৫ সালের মধ্যে ন্যাটো দেশগুলোর জিডিপির ৩.৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়তে পারেন।

সূত্র: বিবিসি

ন্যাটো সম্মেলনক্ষেপণাস্ত্র প্রকল্পব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম