Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ব্রেক্সিটের দূরত্ব ঘোচাতে পাঁচ দেশের উদ্যোগ

বিদ্যুৎবাজারে ব্রিটেনকে ফেরাতে ইউরোপের ডাক

  • ব্রিটেনকে অভিন্ন বিদ্যুৎবাজারে ফেরাতে জার্মানিসহ পাঁচ দেশের চাপ
  • ২০ নভেম্বর ব্রাসেলস সম্মেলনে সমঝোতার পথ নির্ধারণের আহ্বান
  • বিদ্যুৎবাণিজ্যের বাধায় এক হাজার কোটি পাউন্ড অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা
  • বাজারে প্রবেশের বিনিময়ে আর্থিক অবদান ও ইউরোপীয় বিধি মানার শর্ত
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২২:৩৩
শেয়ার করুন:
বিদ্যুৎবাজারে ব্রিটেনকে ফেরাতে ইউরোপের ডাক

রাজনীতির মানচিত্রে বিচ্ছেদ হয়েছে ছয় বছর আগে। কিন্তু সমুদ্রের তলদেশে বিদ্যুতের তার আজও জুড়ে রেখেছে ব্রিটেনকে ইউরোপের সঙ্গে। এক পারে লন্ডন। অন্য পারে ব্রাসেলস। মাঝখানে ব্রেক্সিটের তৈরি অদৃশ্য দেয়াল। এবার সেই দেয়ালে ফাটল ধরাতে চাইছে ইউরোপের পাঁচ দেশ। বিদ্যুৎবাজারে ব্রিটেনকে ফেরানোর উদ্যোগে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। তবে বিচ্ছেদের রাজনীতি পেরিয়ে অর্থনীতির এই সেতু নির্মাণ কতটা সহজ হবে?

সোমবার (০৯ নভেম্বর) প্রকাশিত টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম ও লুক্সেমবার্গের নেতারা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এবং ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে চিঠি দিয়েছেন। তাঁদের আহ্বান, ব্রিটেনকে অভিন্ন বিদ্যুৎবাজারে ফেরাতে ‘উপযুক্ত’ সমঝোতার উদ্যোগ নিতে হবে।

চিঠিতে পাঁচ নেতা বলেছেন, আগামী ২০ নভেম্বর ব্রাসেলস সম্মেলনে আলোচনা শেষ করার একটি ‘পথরেখা’ নির্ধারণ করা প্রয়োজন। তাঁদের মতে, ব্রিটেনের অংশগ্রহণ উত্তর সাগরের বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলোর সম্ভাবনা উন্মুক্ত করবে। অঞ্চলটি হয়ে উঠতে পারে ‘বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন জ্বালানি কেন্দ্র’।

২০২০ সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ে ব্রিটেন। পরের বছরের শুরুতে জোটের অভিন্ন বিদ্যুৎবাজার থেকেও বেরিয়ে যায়। এরপর ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সঙ্গে সমুদ্রতলের সংযোগপথে বিদ্যুৎ কেনাবেচা চললেও বাজার সমন্বয়ের সুবিধা হারায় দেশটি। ফলে বাণিজ্য হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল।

ব্রিটিশ জ্বালানি খাতের সংগঠন এনার্জি ইউকের হিসাবে, বর্তমান প্রতিবন্ধকতা বহাল থাকলে চলতি সংসদীয় মেয়াদে অতিরিক্ত ব্যয় হতে পারে সর্বোচ্চ এক হাজার কোটি পাউন্ড।

গত মার্চে ইউরোপীয় পরিষদ বিদ্যুৎবাজারে ব্রিটেনের অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরুর অনুমতি দেয়। শর্তের মধ্যে রয়েছে ইউরোপীয় বিধির সঙ্গে ব্রিটিশ নিয়মের সামঞ্জস্য এবং জোটের অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের জন্য আর্থিক অবদান। অর্থের পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। এখানেই রাজনৈতিক দরকষাকষি।

২০ নভেম্বর ব্রাসেলসে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে বৈঠকে বসবেন ইউরোপীয় নেতারা। বার্নহ্যাম বলেছেন, আগের ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ অর্থনীতির ক্ষতি করেছে। এবার ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবারের ব্যয় কমাতে বাস্তব পদক্ষেপ চান তিনি।

তবে পাঁচ দেশের আহ্বান চূড়ান্ত চুক্তি নয়। প্রয়োজন উভয় পক্ষের সম্মতি। বিদ্যুতের তার বহু আগেই সীমানা পেরিয়েছে। এখন প্রশ্ন, সেই সংযোগের পথে রাজনীতিও কি এগোতে পারবে? নাকি ব্রেক্সিটের অদৃশ্য দেয়াল আরও কিছুদিন আটকে রাখবে ব্রিটেন ও তার প্রতিবেশীদের?

ব্রেক্সিটব্রিটেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ