Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

বার্নহ্যামের অভিষেক

আজ ব্রিটেনের হাল ধরবেন নতুন কাণ্ডারি

  • ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়ীত্ব নেবেন বার্নহ্যাম
  • ডাউনিং স্ট্রিটে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন
  • ২০১৭ সালে তিনি গ্রেটার ম্যানচেস্টরের মেয়র নির্বাচিত হন
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৩:৪৮
আজ ব্রিটেনের হাল ধরবেন নতুন কাণ্ডারি

অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ছবি তুলছেন এক সমর্থক- রয়টার্স

স্টারমারের বিদায়ের পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। লেবার পার্টির নেতৃত্বে নির্বাচিত হওয়ার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে হাল ধরছেন ৫৬ বছর বয়সী এই রাজনীতিক। উত্তর ইংল্যান্ডে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি ‘কিং অব দ্য নর্থ’ নামেও পরিচিত।

যুক্তরাজ্যের সাংবিধানিক প্রথা অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস কিয়ার স্টারমারের পদত্যাগপত্র গ্রহণের পর অ্যান্ডি বার্নহ্যামকে বাকিংহাম প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সরকার গঠনের দায়িত্ব অর্পণ করবেন।

রাজার আমন্ত্রণ গ্রহণের সঙ্গে সঙ্গেই বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। ব্রিটিশ সাংবিধানিক ঐতিহ্যে এই প্রক্রিয়াটি ‘কিসিং হ্যান্ডস’ নামে পরিচিত। এরপর তিনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন।

অ্যান্ডি বার্নহ্যাম দীর্ঘদিন ধরেই লেবার পার্টির অন্যতম পরিচিত নেতা। ২০১৭ সালে তিনি গ্রেটার ম্যানচেস্টরের মেয়র নির্বাচিত হন। কোভিড-১৯ মহামারির সময় উত্তর ইংল্যান্ডের স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার কারণে তিনি ‘কিং অব দ্য নর্থ’ হিসেবে ব্যাপক পরিচিতি পান। সম্প্রতি একটি উপনির্বাচনে জয়ী হয়ে তিনি আবারও যুক্তরাজ্যের পার্লামেন্টে ফিরে আসেন।

গত ২২ জুন বিতর্কিত নিয়োগ নিয়ে সমালোচনার মুখে কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিলে লেবার পার্টিতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। প্রয়োজনীয় সংসদীয় সমর্থন নিশ্চিত করার পাশাপাশি কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বার্নহ্যাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় নেতা নির্বাচিত হন।

যুক্তরাজ্যের সংসদীয় শাসনব্যবস্থায় ক্ষমতাসীন দলের নেতা পরিবর্তন হলে নতুন করে সাধারণ নির্বাচন আয়োজন বাধ্যতামূলক নয়। ক্ষমতাসীন দলের নতুন নেতা সংসদে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন ধরে রাখতে পারলে তিনি সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন।

এই কারণেই সাধারণ নির্বাচন ছাড়াই অ্যান্ডি বার্নহ্যাম প্রধানমন্ত্রী হচ্ছেন। বর্তমান মেয়াদ অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনের পর যুক্তরাজ্যে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা রয়েছে।

অ্যান্ডি বার্নহ্যামঅভিষেকব্রিটেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি