Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইরানের সম্ভাব্য হুমকিতে নিরাপত্তা সতর্কতা

ব্রিটেনের দ্বিতীয় ঘাঁটি থেকেও সরল মার্কিন বিমান

  • মিলডেনহল থেকে অন্তত ১০টি জ্বালানি সরবরাহকারী বিমানের স্থানান্তরের তথ্য
  • তিনটি অসপ্রে উড়োজাহাজ সরানো হয়েছে পাশের লেকেনহিথ ঘাঁটিতে
  • দুটি ঘাঁটিতে দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা, হুমকির প্রকৃতি অস্পষ্ট
  • ইরানযুদ্ধ প্রায় শেষ বলে ট্রাম্পের দাবি, অথচ ইউরোপে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
লন্ডন প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২২:৩৭
শেয়ার করুন:
ব্রিটেনের দ্বিতীয় ঘাঁটি থেকেও সরল মার্কিন বিমান

ছবি: রয়টার্স

যুদ্ধের গোলা পড়ছে না ব্রিটেনের মাটিতে। তবু সেখানে সামরিক ঘাঁটি থেকে একের পর এক উড়ে যাচ্ছে মার্কিন বিমান। কোথাও গন্তব্য জার্মানি, কোথাও স্পেন। কারও পথ ঘুরে গেছে আকাশের মাঝখানেই। ইরানের সম্ভাব্য হুমকির খবরের পর এই তৎপরতা। প্রথমে ফেয়ারফোর্ড, এবার মিলডেনহল। যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরের ব্রিটেনেও তাই নতুন প্রশ্ন, কত দূর ছড়িয়েছে সংঘাতের ছায়া?

মঙ্গলবার (১০ নভেম্বর) স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন সাফোকের মিলডেনহল ঘাঁটি থেকে অন্তত নয়টি জ্বালানি সরবরাহকারী বিমান ও তিনটি অসপ্রে উড়োজাহাজ সরানো হয়েছে। বিবিসির যাচাইয়ে জ্বালানি সরবরাহকারী বিমানের সংখ্যা অন্তত দশটি। বিমান চলাচলের উন্মুক্ত তথ্যের গণনায় এই পার্থক্য দেখা গেছে।

মিলডেনহল ইউরোপে স্থায়ীভাবে মোতায়েন থাকা মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি। আকাশেই যুদ্ধবিমানে জ্বালানি দেওয়ার সক্ষমতা রয়েছে এসব বিমানের।

স্কাই নিউজ জানিয়েছে, প্রথম বিমানটি সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৩ মিনিটে উড়ে জার্মানির আকাশে প্রায় দুই ঘণ্টা চক্কর দেয়। তারপর আবার ইংল্যান্ডের আকাশে ফিরে আসে। শেষে জার্মানির স্পাংডালেম ঘাঁটিতে নামে। দ্বিতীয়টি ইতালির আকাশে ঘুরে একই জার্মান ঘাঁটিতে পৌঁছায়। অন্য বিমান গেছে রামস্টাইন, স্পেনের মোরোন ও স্কটল্যান্ডের প্রেস্টউইকে। তিনটি অসপ্রে গেছে কাছের লেকেনহিথে।

ওয়াল স্ট্রিট জার্নালের উদ্ধৃতিতে স্কাই নিউজ জানিয়েছে, ইরানের হুমকির পর উড়োজাহাজ সরানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু হুমকির ধরন প্রকাশ করা হয়নি। মিলডেনহল ও লেকেনহিথে দ্বিতীয় সর্বোচ্চ মার্কিন সামরিক নিরাপত্তা সতর্কতা জারির খবরও দিয়েছে সংবাদমাধ্যমটি। গোয়েন্দা তথ্য সন্ত্রাসী তৎপরতার আশঙ্কা নির্দেশ করলে এই পর্যায়ের সতর্কতা দেওয়া হয়।

তবে মার্কিন বিমানবাহিনীর বক্তব্য, প্রশিক্ষণ ও বাস্তব অভিযানের প্রয়োজনসহ নানা কারণেই উড়োজাহাজ এক ঘাঁটি থেকে অন্যত্র যায়। অভিযানসংক্রান্ত নিরাপত্তার কারণে নির্দিষ্ট স্থানান্তর নিয়ে বিস্তারিত জানায়নি তারা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একই ধরনের ব্যাখ্যা দিয়েছে। মন্ত্রী লুসি পাওয়েল বলেছেন, ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়মিত পর্যালোচনা করা হয়।

এর আগে সেপ্টেম্বরে ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে সন্দেহজনক গাড়ির ঘটনায় তদন্ত শুরু হয়। পরে সেখান থেকে মার্কিন বোমারু বিমান সরানো হয়। তদন্তে দুজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ ইরানের সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করলেও লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তা অস্বীকার করেছেন।

ইরানের রেভোলুশনারি গার্ড এর আগে সতর্ক করেছিল, ইরানে হামলায় ব্যবহৃত বিদেশি ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হতে পারে। অন্যদিকে সোমবার ট্রাম্প দাবি করেছেন, ইরানযুদ্ধ ‘কার্যত শেষ’। তবু তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র প্রয়োজনে হামলার জন্য প্রস্তুত।

এদিকে মঙ্গলবার ফ্রান্সের বিপণিবিতানের হিমায়নব্যবস্থায় সাইবার হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে তলব করার খবরও দিয়েছে স্কাই নিউজ। ওই ঘটনার সঙ্গে ব্রিটিশ ঘাঁটির হুমকির কোনো সরাসরি যোগসূত্র নিশ্চিত হয়নি।

মার্কিন বিমানব্রিটেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ