Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

লেবার পার্টির নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু, প্রার্থী এখনো বার্নহাম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৯
লেবার পার্টির নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু, প্রার্থী এখনো বার্নহাম

অ্যান্ডি বার্নহাম। ছবি : সংগৃহীত

কিয়ার স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পরবর্তী নেতা নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে অ্যান্ডি বার্নহাম তার প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দিয়েছেন। বার্নহামের আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে তিনিই হচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।

বার্নহাম গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র ছিলেন। মেয়র থেকে মেকারফিল্ড আসনের উপ-নির্বাচনে জিতে গিয়েছেন পার্লামেন্টে। এর মাত্র কয়েক সপ্তাহের মাথায় এবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রবেশ করতে যাচ্ছেন ডাউনিং স্ট্রিটে।

লেবার পার্টির নিয়ম অনুযায়ী, আজ ৯ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এমপিদের মনোনয়ন সংগ্রহের জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

দলীয় প্রধানের পদে লড়তে একজন প্রার্থীকে লেবার পার্টির মোট এমপির অন্তত ২০ শতাংশের সমর্থন পেতে হয়। বর্তমানে পার্লামেন্টে লেবার পার্টির ৪০৩ জন এমপি রয়েছেন। এর অর্থ হলো অ্যান্ডি বার্নহামকে অন্তত ৮১ জন এমপির সমর্থন পেতে হবে।

পাশাপাশি, দলের সঙ্গে যুক্ত ৩১টি সোশ্যালিস্ট সোসাইটি ও ট্রেড ইউনিয়নের মধ্যে অন্তত তিনটি অথবা ৫ শতাংশ কনস্টিটিউয়েন্সি লেবার পার্টির (সিএলপি) মনোনয়ন প্রয়োজন হবে।

এই সহযোগী মনোনয়নগুলোর মধ্যে অন্তত ৫ শতাংশ লেবার অনুমোদিত সদস্যপদ এবং জিএমবি, ইউনাইট ও ইউনিসনের মতো দুটি বড় ইউনিয়ন অন্তর্ভুক্ত থাকতে হবে।

আগামী ১৩ জুলাই প্রার্থীরা সংসদীয় সভায় অংশ নেবেন। যেখানে তারা সহকর্মী লেবার এমপিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

আরও পড়ুন

কেন পদত্যাগ করলেন কিয়ার স্টারমার

২৩ জুন ২০২৬

বার্নহাম যদি একমাত্র প্রার্থী হিসেবে বহাল থাকেন, তবে তিনি একাই এই সভায় অংশ নেবেন। এরপর ১৫ জুলাই বিকেল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সহযোগী সংগঠনগুলোর মনোনয়ন প্রক্রিয়া চলবে।

যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, বার্নহাম ১৭ জুলাই নেতা নির্বাচিত হলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আরও তিন দিন সময় লাগবে। কারণ কিয়ার স্টারমারকে প্রথমে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে হবে।

এরপর রাজা চার্লস নতুন সরকার গঠনের জন্য অ্যান্ডি বার্নহামকে আমন্ত্রণ জানাবেন। যেহেতু ১৭ জুলাই দিনটি শুক্রবার, তাই এই আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি পরবর্তী কার্যদিবস সোমবার (২০ জুলাই) সম্পন্ন হবে।

তবে বার্নহামের বিপরীতে যদি আরও প্রার্থী দাঁড়ান, তবে লেবার পার্টির নেতা নির্বাচন ১৬ জুলাই থেকে শুরু হওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও চলবে। সে ক্ষেত্রে, আগামী ১ সেপ্টেম্বর পার্লামেন্টের অধিবেশন বসার আগপর্যন্ত কিয়ার স্টারমারই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

এই পরিস্থিতিতে চূড়ান্ত নেতা বেছে নিতে আগামী ৬-২৭ আগস্টের মধ্যে দলের সাধারণ সদস্য ও সহযোগী ট্রেড ইউনিয়নের সমর্থকদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ২৯ আগস্ট এই নির্বাচনী লড়াইয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে, গত ২২ জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। রাজনৈতিক চাপ ও স্থানীয় সরকার নির্বাচনে দলের ভরাডুবির কারণে তিনি নিজের পদ থেকে সরে দাড়ান। স্টারমার এখনো দায়িত্বে থাকলেও দেশটির প্রধানমন্ত্রী পদটি কার্যত শূন্য রয়েছে।

সূত্র : বিবিসি

যুক্তরাজ্যইউরোপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise