Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

জ্যাকের ক্যামেরায় কানাডার রহস্যময় সাদা ভালুকের জীবন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৪০
জ্যাকের ক্যামেরায় কানাডার রহস্যময় সাদা ভালুকের জীবন

রহস্যময় স্পিরিট বিয়ার। ছবি : সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বৃষ্টিভেজা উপকূল জুড়ে ঘুরে বেড়ায় রহস্যময় প্রাণী স্পিরিট বিয়ার। ধবধবে সাদা পশমে ঢাকা রাজকীয় ও দুর্লভ এই ভালুকগুলোর সংখ্যা এখন ১০০-এর বেশি নয় বলেই ধারণা করা হয়। ভালুকের এই বিশেষ উপপ্রজাতিটি বিজ্ঞানীদের কাছে কারমোড বিয়ার নামেও পরিচিত।

পশ্চিম কানাডার গ্রেট বিয়ার রেইনফরেস্ট নামের এক বিশাল বনাঞ্চলে এদের বাস। উত্তর প্রশান্ত মহাসাগরের বরফশীতল পানি থেকে স্যামন মাছ শিকার করে লোকচক্ষুর আড়ালে দিন কাটে এই সাদা ভালুকদের।

এই বনে প্রায় ১১ হাজার বছর ধরে বাস করছে কিতাসু জাইজাইস, গিটগাআত, হেইলতসুকের মতো বেশ কিছু আদিবাসী গোষ্ঠী। এই সাদা ভালুক তাদের লোকগাথা, ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

তবে অবাক করা বিষয় হলো, একই বনে বাস করলেও এই আদিবাসী সম্প্রদায়ের অধিকাংশ মানুষই কখনো নিজের চোখে একটি স্পিরিট বিয়ার দেখেনি।

ব্রিটিশ আলোকচিত্রী জ্যাক প্ল্যান্ট গত এক দশক ধরে বছরের একটা বড় সময় কাটিয়েছেন এই আদিবাসীদের সঙ্গে। গাইড ও ফটোগ্রাফার হিসেবে বনের গভীরে গিয়ে তিনি বহুবার এই স্পিরিট বিয়ারের দেখা পেয়েছেন।

তার সেইসব অভিজ্ঞতার গল্প আর ক্যামেরায় বন্দি করা ৯০টি দুর্লভ ছবি নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘স্পিরিট অব দ্য গ্রেট বিয়ার’ নামে একটি বই।

স্পিরিট অব দ্য গ্রেট বিয়ার হাতে আলোকচিত্রী জ্যাক প্ল্যান্ট। ছবি : সংগৃহীতবইটির ছবিগুলোতে সবুজ বনের মাঝে কিংবা নদীর ঠাণ্ডা জলে স্যামন মাছ শিকাররত সাদা ভালুকের এক অপরূপ রূপ ফুটে উঠেছে।

২০১৪ সালে ন্যাশনাল জিওগ্রাফিকের প্রচ্ছদে কিংবদন্তি আলোকচিত্রী পল নিকলেনের তোলা একটি স্পিরিট বিয়ারের ছবি দেখেই এই বনের প্রেমে পড়েছিলেন জ্যাক। পরবর্তীতে পল নিকলেন নিজেই জ্যাকের মেন্টর হন। তার এই নতুন বইটির ভূমিকাও লিখে দেন।

আরও পড়ুন

ভালুকেরও আছে জেলখানা!

২৬ এপ্রিল ২০২৬

বনের আদিবাসীদের জীবনবোধ নিয়ে জ্যাক বলেছেন, এই মানুষদের জ্ঞান কোনো ল্যাবের ওপর ভিত্তি করে তৈরি হয়নি; এটি তৈরি হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা অভিজ্ঞতা আর প্রজ্ঞার মাধ্যমে। এর কোনো বিকল্প হয় না।

খুব ছোট সম্প্রদায় হলেও পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কিতাসু জাইজাইসরা অনন্য ভূমিকা রেখেছে। ২০১২ সালে তারা এই বনে শখের বশে বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ করে। তাদের এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে কানাডা সরকারও ওই পুরো প্রদেশ জুড়ে গ্রিজলি ও কালো ভালুক শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

জ্যাকের মতে, এই সিদ্ধান্ত প্রমাণ করে বন্যপ্রাণী শিকার করার চেয়ে তাদের বাঁচিয়ে রেখে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি; আর এটি আমাদের একটি বড় জয়।

অনেকের ধারণা, এই ভালুকগুলো ধবল রোগে আক্রান্ত। কিন্তু আসলে বিষয়টি তা নয়। মা ও বাবা উভয় কালো ভালুকের শরীরে থাকা একটি বিশেষ সুপ্ত জিনের কারণেই এদের গায়ের রং এমন ধবধবে সাদা হয়।

তবে এই বনে ১০০টির মতো ভালুক থাকলেও জ্যাকের আশঙ্কা, বাস্তবে এই সংখ্যা ৫০-এর বেশি হবে না।

বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত মাছ ধরার কারণে নদীগুলোতে স্যামন মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। ফলে এখানে দেখা দিচ্ছে তীব্র খাদ্যসংকট।

জ্যাকের বইয়ের একটি ছবিতে দেখা যায়, ২০১৮ সালের খরার সময় একটি সাদা ভালুক ও একটি কালো ভালুক একটি মৃত স্যামন মাছ নিয়ে টানা-হেঁচড়া করছে।

অবশ্য আদিবাসী নেতা ডগলাস নিয়াসলোসের মতে, এই ভালুকগুলোর সংখ্যা সবসময়ই কম ছিল। ২০০৫ সাল থেকে আদিবাসীদের তৈরি কোস্টাল গার্ডিয়ান ওয়াচমেন নামের একটি দল এই বনের জলপথ ও বন পাহারা দিচ্ছে। যার ফলে ওই এলাকায় অবৈধ শিকার ও মাছ ধরা এখন পুরোপুরি বন্ধ।

সূত্র : সিএনএন

ইউরোপকানাডাপ্রাণী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে