Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

জীবাশ্ম জ্বালানি ঘিরে সৌদির সঙ্গে বিরোধ, থমকে জলবায়ু সম্মেলনের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৩:৫৫
শেয়ার করুন:
জীবাশ্ম জ্বালানি ঘিরে সৌদির সঙ্গে বিরোধ, থমকে জলবায়ু সম্মেলনের আলোচনা

তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলনে গ্রিনপিসের কর্মীদের উন্মোচিত জীবাশ্ম জ্বালানিবিরোধী থ্রি-ডি শিল্পকর্ম। ছবি / রয়টার্স

জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বৈশ্বিক অঙ্গীকার নিয়ে সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে সরাসরি বিরোধে জড়াবে কি না, তা নিয়ে ভাবছে কয়েকটি দেশ। এ নিয়ে মতবিরোধে তুরস্কে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ৩১) আলোচনা কার্যত অচল হয়ে পড়েছে। শনিবার রাতে আলোচনা থমকে যায়। দুই সপ্তাহের নির্ধারিত আলোচনা শেষ হওয়ার কথা ছিল শুক্রবার সন্ধ্যায়। কিন্তু সমঝোতা না হওয়ায় তা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

শনিবার দিনভর এবং রাত পর্যন্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সম্মেলনের যৌথ সভাপতি অস্ট্রেলিয়ার ক্রিস বোয়েন ও তুরস্কের মুরাত কুরুম। কিন্তু কোনো সমাধান না আসায় দেশগুলোর প্রতিনিধি ও জলবায়ুকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে।

আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে প্রায় ১৩০টি দেশের একটি জোটের দাবি। চূড়ান্ত ঘোষণায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে চায় তারা।

অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর কাছ থেকে অর্থায়ন পাওয়ার অধিকার আরও জোরালো করার দাবি জানিয়েছে। কিন্তু সৌদি আরবসহ তেলসমৃদ্ধ কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ বা কমিয়ে আনার বিষয়ে স্পষ্ট অঙ্গীকারের বিরোধিতা করে আসছে।

আরও পড়ুন

কপ৩১: যুক্তরাষ্ট্রবিহীন সম্মেলনে কী সিদ্ধান্ত নেবে বিশ্ব

১১ নভেম্বর ২০২৬

রবিবার ভোরে প্রকাশিত সম্ভাব্য চূড়ান্ত চুক্তির তৃতীয় খসড়ায় এই অচলাবস্থা কাটানোর চেষ্টা করা হয়েছে। এতে তিন বছর আগে দুবাইয়ে অনুষ্ঠিত সম্মেলনে হওয়া চুক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কয়লা, তেল ও গ্যাস পোড়ানো থেকে সরে আসার প্রয়োজনীয়তা নিয়ে দেশগুলো ওই সম্মেলনেই প্রথমবারের মতো ঐকমত্যে পৌঁছেছিল।

তবে খসড়ায় সরাসরি নতুন কোনো অঙ্গীকার যুক্ত না করে আগের চুক্তির কথা উল্লেখ করায় সন্তুষ্ট নয় অনেক দেশ।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুর জলবায়ুমন্ত্রী মাইনা তালিয়া বলেছেন, জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গটি চূড়ান্ত ঘোষণায় রাখার বিষয়টি তাদের জন্য ‘লাল রেখা’। তিনি বলেছেন, ‘আমরা এই সংকটের মূল কারণ নিয়ে কথা বলছি। এটি ছাড়া এখানে আমাদের সময় নষ্ট হচ্ছে।’

আফ্রিকার জলবায়ুবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদোও আলোচনার অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা সরকারি জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানির বিষয়ে অগ্রগতি অর্জনের প্রত্যাশা নিয়ে আনতালিয়ায় এসেছিলাম।

কিন্তু এর পরিবর্তে সরকারগুলো আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে না যায়, তা ঠেকাতে আমাদের লড়তে হচ্ছে। ধনী দেশগুলো প্রতিশ্রুত অর্থায়ন না করার পক্ষে গত দুই সপ্তাহ ধরে নানা অজুহাত খুঁজেছে। মনে হচ্ছে, এই সম্মেলন ভেঙে পড়ছে।


আরও পড়ুন

কপ৩১কে ‘ভণ্ডামির মঞ্চ’ বললেন গ্রেটা থুনবার্গ

১১ নভেম্বর ২০২৬

জীবাশ্ম জ্বালানির পাশাপাশি কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তি (সিসিএস) এবং ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে উৎপাদনের লক্ষ্য নিয়েও দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে।

সিসিএস প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে সংরক্ষণ করা হয়। সৌদি আরব চায়, সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে এই প্রযুক্তির ব্যবহারের পক্ষে জোরালো সুপারিশ থাকুক। কিন্তু অন্য কয়েকটি দেশ এর বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, এই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানিশিল্পকে টিকিয়ে রাখার সুযোগ করে দিতে পারে।

এ নিয়ে প্রকাশিত তৃতীয় খসড়ায় সিসিএস প্রযুক্তি ব্যবহারের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বিদ্যুতের ব্যবহার যতটা সম্ভব বাড়াতে হবে এবং সেই বিদ্যুৎ পরিচ্ছন্ন জ্বালানি থেকে উৎপাদন করতে হবে। স্থানীয় সময় সকাল ৯টায় সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে খসড়াটি নিয়ে আলোচনার কথা ছিল।

সম্মেলনে অগ্রগতি না হওয়ার জন্য জীবাশ্ম জ্বালানিশিল্প এবং এ খাতের ওপর নির্ভরশীল দেশগুলোকে দায়ী করেছেন জলবায়ুকর্মীরা। ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ না করায়ও ক্ষোভ জানিয়েছেন তারা।

প্রচারাভিযানভিত্তিক সংগঠন গ্লোবাল জাস্টিস নাউয়ের পরিচালক নিক ডিয়ারডেন বলেছেন, ‘জলবায়ু সংকট থেকে বিপুল মুনাফা করা জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোকে আমাদের জিম্মি করে রাখার সুযোগ দেওয়ার ঘটনা এটাই শেষবার হওয়া উচিত। এখন এটি স্পষ্ট যে, যারা বৈশ্বিক অর্থনীতি নিয়ন্ত্রণ করে এবং কয়লা, তেল ও গ্যাস থেকে মুনাফা করতে পারে, তাদের উপস্থিতিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা সম্ভব হবে না।’

ফিল দ্য ফান্ড প্রচারাভিযানের বৈশ্বিক সমন্বয়ক হারজিৎ সিং বলেছেন, ‘উন্নয়নশীল দেশগুলো যখন একের পর এক দুর্যোগে ডুবছে এবং ঋণের বোঝায় জর্জরিত, তখন তাদের অর্থনীতি বদলে ফেলার কথা বলা যায় না। আনতালিয়ায় যে চুক্তিই হোক না কেন, বিশ্ববাসীর জানা উচিত কেন এই কপ সম্মেলন ব্যর্থ হয়েছে। এর কারণ সমাধানের অভাব নয়; বরং অর্থের অভাব এবং যারা এই সংকট সৃষ্টি করেছে, তাদের সদিচ্ছার অভাব।’

শুক্রবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা কবে শেষ হবে, তা এখনো স্পষ্ট নয়। অনেক দেশের প্রতিনিধি দেশে ফেরার বিমানের সময়সূচি পরিবর্তন করছেন। পর্যাপ্তসংখ্যক প্রতিনিধি সম্মেলনস্থল ছেড়ে গেলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদ অনুযায়ী সম্মেলন পরিচালনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম উপস্থিতি বা কোরাম বজায় রাখা কঠিন হতে পারে।

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে প্রথমবারের মতো চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু সৌদি আরব ও তার মিত্ররা পরবর্তী সময়ে সেই অঙ্গীকার বাস্তবায়নে অগ্রগতি আটকে দিয়েছে। গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে দেশটির আয়োজকেরা বৈশ্বিকভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের একটি রূপরেখা তৈরির প্রতিশ্রুতি দিয়ে এ বিরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

এবারের সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তের প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত খসড়া থেকে তা বাদ দেওয়া হয়। তৃতীয় খসড়ায় সরাসরি ওই অঙ্গীকার ফিরিয়ে না এনে তিন বছর আগের দুবাই সম্মেলনের ‘সম্মত সিদ্ধান্তের’ কথা উল্লেখ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, আফ্রিকার অনেক দেশ, স্বল্পোন্নত দেশগুলো এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ছোট দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা একজোট হয়ে সম্মেলনের সভাপতির কার্যালয়ের দিকে মিছিল করেন। চূড়ান্ত ঘোষণায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

এবারের সম্মেলন পরিচালিত হচ্ছে দুই দেশের যৌথ সভাপতিত্বে। গত বছর সম্মেলনের আয়োজক হওয়ার জন্য অস্ট্রেলিয়া ও তুরস্ক—দুই দেশই আগ্রহ দেখালে সমঝোতার ভিত্তিতে এই ব্যবস্থা করা হয়। তবে ব্রাজিলের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা অবজারভাতোরিও দো ক্লিমার ক্লদিও অ্যাঞ্জেলো মনে করেন, এই যৌথ সভাপতিত্বও আলোচনার অচলাবস্থার একটি কারণ।

তিনি বলেছেন, ‘জলবায়ু কূটনীতিতে খুব বেশি অভিজ্ঞতা নেই—এমন দুই দেশের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া দুর্বল নেতৃত্বের উদাহরণ। এতে ভূরাজনৈতিক কারণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি প্রক্রিয়া আরও বাধাগ্রস্ত হতে পারে।’

এখন আলোচনার সম্ভাব্য একটি পথ হিসেবে সৌদি আরব ও তার মিত্রদের প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাতে বাধ্য করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শনিবার রাতে এ নিয়ে সক্রিয়ভাবে আলোচনা চলছিল বলে জানিয়েছে গার্ডিয়ান। এ ক্ষেত্রে একটি উন্মুক্ত বৈঠক ডাকা হতে পারে, যেখানে অধিকাংশ দেশের চাওয়া শক্তিশালী চুক্তির বিরোধিতা করলে সৌদি আরব ও তার মিত্রদের তা প্রকাশ্যে জানাতে হবে।

তবে এমন পদক্ষেপ ঝুঁকিপূর্ণ। এতে পুরো আলোচনা ভেঙে পড়তে পারে। জলবায়ু বিশ্লেষণবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী ও দীর্ঘদিনের সম্মেলন-অংশগ্রহণকারী বিল হেয়ার মনে করেন, অধিকাংশ দেশ যদি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি চুক্তিতে রাখতে চায় এবং সৌদি আরব একাই এর বিরোধিতা করে, তাহলে শেষ পর্যন্ত দেশটি বৈশ্বিক ঐকমত্যের বিরুদ্ধে দাঁড়াবে না।

গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, প্রায় ১৩০ দেশের ‘প্রগতিশীল জোটের’ অংশ না হলেও চীন ও ভারতও কোনো চুক্তির বিরোধিতা করবে না বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মিয়াট্টা ফাহনবুল্লাহে বলেছেন, ‘অগ্রগতি নিশ্চিত করে একটি চুক্তিতে পৌঁছানোর পথ খুঁজতে আমরা অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আলোচনা কঠিন, তবে তা ফলপ্রসূ রয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

সূত্র : দ্য গার্ডিয়ান 



আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকপ৩১জীবাশ্ম জ্বালানিসৌদি আরব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা