Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

এআইয়ের আশীর্বাদে ১৮ গুণ লাভ করতে যাচ্ছে স্যামসাং

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:১৩
এআইয়ের আশীর্বাদে ১৮ গুণ লাভ করতে যাচ্ছে স্যামসাং

সংগৃহীত ছবি

এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিক্সের পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ গুণ বৃদ্ধি পেতে পারে।

এআই খাতের ক্রমাগত প্রবৃদ্ধির কারণে বিশ্ববাজারে মেমোরি চিপের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে চিপের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর এই সুযোগই স্যামসাংকে পরিচালন মুনাফায় নতুন রেকর্ড গড়ার পথে এগিয়ে নিচ্ছে।

বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং আগামী মঙ্গলবার তাদের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক পূর্বাভাস দিতে পারে।

এলএসইজি স্মার্টএস্টিমেট অনুযায়ী, ৩০ জন শীর্ষ বিশ্লেষকের পূর্বাভাসের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, এই প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন মুনাফা দাঁড়াতে পারে ৮৬ ট্রিলিয়ন উওন। যা গত বছরের একই প্রান্তিকে এর পরিমাণ ছিল মাত্র ৪.৭ ট্রিলিয়ন উওন।

যদি এই পূর্বাভাস সত্যি হয়, তবে এটি হবে স্যামসাংয়ের টানা তৃতীয় প্রান্তিকের রেকর্ড পরিচালন মুনাফা। বিশ্লেষকদের ধারণা, মেমোরি বাজারের এই সরবরাহ ঘাটতি অন্তত আগামী বছর পর্যন্ত বজায় থাকবে।

স্যামসাং বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া, গুগল এবং অ্যাপলের মতো বড় বড় জায়ান্টদের প্রধান মেমোরি চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান।

সিটি রিসার্চ গত বৃহস্পতিবার জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে ড্রাম এবং ন্যান্ডের গড় বিক্রয় মূল্য আগের প্রান্তিকের তুলনায় যথাক্রমে ৪৪ শতাংশ এবং ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মেমোরির এই চলমান সংকটের কারণে শেয়ার বাজারে চিপ নির্মাতাদের শেয়ারের ব্যাপক দরপতন থেকে বিশাল উত্থান ঘটেছে।

চলতি বছর স্যামসাং ইলেকট্রনিক্স, এসকে হাইনিক্স এবং মাইক্রনের শেয়ারের দাম যথাক্রমে ১৫৮ শতাংশ, ২৭৩ শতাংশ এবং ২৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এই উত্থান তিন প্রতিষ্ঠানের বাজার মূল্যায়নকে ১ ট্রিলিয়ন ডলারের ওপরে নিয়ে গেছে।

বিশ্বের বৃহত্তম এবং প্রাচীন বহুজাতিক আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান জেপি মরগ্যান সাম্প্রতিক এক নোটে জানিয়েছে, বিনিয়োগকারীরা মেমোরির সরবরাহ ও চাহিদার টানটান অবস্থার বিষয়ে একমত।

তবে ক্লাউড পরিষেবা প্রদানকারীদের মূলধনী ব্যয়ে এআই মেমোরির দ্রুত বর্ধনশীল অংশটি দীর্ঘমেয়াদে টিকবে কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। চলতি বছর এই ব্যয়ের হার ৫২ শতাংশ ধারণা করা হলেও আগামী বছর তা ৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

এআই খাতে ব্যয় কিছুটা কমে গেলে তা স্যামসাং ও এসকে হাইনিক্স উভয় প্রতিষ্ঠানের জন্যই বড় ধাক্কা হতে পারে।

সম্প্রতি এই দুই কোম্পানি দক্ষিণ কোরিয়ায় চিপ উৎপাদন ক্ষমতা বাড়াতে ৩ হাজার ২০০ ট্রিলিয়ন উওন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। স্যামসাং ২০২৬ থেকে ২০৪০ সালের মধ্যে এই বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। তবে এসকে হাইনিক্স নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি।

জেপি মরগ্যান আরও জানিয়েছে, বিনিয়োগকারীরা এখন স্পষ্ট প্রমাণ খুঁজছেন—এআই পরিষেবার অগ্রগতি ক্লাউড কম্পিউটিং এবং এআই সংশ্লিষ্ট রাজস্বের দ্রুত প্রবৃদ্ধি ঘটাচ্ছে কি না। তাদের মতে, এমন প্রবৃদ্ধিই এআই অবকাঠামো ব্যয়ে মেমোরির ক্রমবর্ধমান অংশকে যৌক্তিক প্রমাণ করতে পারে।

সূত্র : রয়টার্স

দক্ষিণ কোরিয়াস্যামসাংশেয়ারবাজারঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে