Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কুয়েতের তপ্ত রোদে পরিচ্ছন্নতা কর্মীদের ঘামে ভেজা জীবন

পুড়ছে শরীর, কাঁদছে মন তবুও থামেনি জীবন

লুৎফুর রহমান, কুয়েত থেকে
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২০:২৫
শেয়ার করুন:
পুড়ছে শরীর, কাঁদছে মন তবুও থামেনি জীবন

সংগৃহীত ছবি

কুয়েতের চোখঝলসানো আধুনিক নগরজীবন, আকাশচুম্বী সুউচ্চ ভবন, দৃষ্টিনন্দন পার্ক, প্রশস্ত মহাসড়ক এবং সুপরিকল্পিত শহুরে অবকাঠামোর নেপথ্যে লুকিয়ে রয়েছে এক বিশাল কর্মযজ্ঞ আর লাখ লাখ প্রবাসী শ্রমিকের নীরব আত্মত্যাগ।

কুয়েত মিউনিসিপ্যালিটি (বলদিয়া) এবং বিভিন্ন বেসরকারি পরিচ্ছন্নতা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে নিয়োজিত এসব কর্মীরা আধুনিক শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও সৌন্দর্যায়ন ধরে রাখতে দিন-রাত এক করে মূল ভূমিকা পালন করছেন।

শহরের প্রধান সড়ক, অলিগলি, পার্ক এবং বাণিজ্যিক এলাকার বর্জ্য অপসারণ ও ঝাড়ু দেওয়ার কাজে নিয়োজিত থাকা এই মানুষদের জীবনের গল্পটা বাইরে থেকে যতটা ঝকঝকে দেখায়, ভেতরের বাস্তবতার চ্যালেঞ্জগুলো ঠিক ততটাই অমানবিক ও হৃদয়বিদারক।

কুয়েতের এই বিশাল শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ এই পরিচ্ছন্নতা কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সরকারি চুক্তিভিত্তিক (আকুদ হুকুমী) এবং বেসরকারি কোম্পানির (আকুদ আহলি) অধীনে হাজার হাজার বাংলাদেশি কর্মী পরিচ্ছন্নতা খাতে সুনামের সঙ্গে কাজ করছেন।

কুয়েতের শ্রমবাজারে কর্মী প্রেরণের ক্ষেত্রে এই খাতটি একটি বড় প্রবেশদ্বার হিসেবে কাজ করেছে, যার মাধ্যমে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত রেমিট্যান্স দিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতিকে সচল রাখছেন।

বেতন কাঠামোর ক্ষেত্রে আকুদ হুকুমী বা সরকারি প্রকল্পের কর্মীদের ন্যূনতম মূল বেতন ৭০ কুয়েতি দিনার এবং বেসরকারি বা আকুদ আহলি কোম্পানির ক্ষেত্রে প্রায় ১০০ থেকে ১২০ দিনার নির্ধারিত থাকলেও, এর বিনিময়ে তাদের যে শারীরিক ও মানসিক মূল্য চোকাতে হয়, তা কোনো অর্থ দিয়েই পরিমাপ করা সম্ভব নয়।

তপ্তময় মরুভূমির দেশ হওয়ায় কুয়েতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা অত্যন্ত হাড়ভাঙা খাটুনির এবং এটি নানা ধরনের প্রাকৃতিক ও পরিবেশগত চরম বৈরিতায় পরিপূর্ণ।

গ্রীষ্মকালে যখন কুয়েতের তাপমাত্রা প্রায় ৫০ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন খোলা আকাশের নিচে তপ্ত পিচঢালা রাস্তায় রোদ মাথায় দিয়ে দীর্ঘ ১০ থেকে ১২ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয় তাদের।

কুয়েত সিটির একটি সড়কে ঝাড়ু দেওয়ার ফাঁকে কথা হয় কুমিল্লার আব্দুল করিমের সাথে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, গ্রীষ্মকালে যখন ৫০-৫৫ ডিগ্রি তাপমাত্রা থাকে, তখন মনে হয় মাথার ওপর আগুন জ্বলছে।

পিচঢালা রাস্তার তাপে জুতার তলা পর্যন্ত গলে যাওয়ার উপক্রম হয়। শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে একসময় আর ঘামও বের হয় না, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবুও পেটের দায়ে আর দেশের পরিবারের মুখের দিকে তাকিয়ে কাজ চালিয়ে যাই।

উজ্জ্বল রোদ ও তীব্র গরমের মধ্যে হলুদ রঙের বিশেষ পোশাক পরে এই কর্মীরা যখন দলবদ্ধভাবে পার্কের ল্যান্ডস্কেপ ও ওয়াকওয়ে পরিষ্কারের কাজ করেন, তখন তারা প্রতিনিয়ত পানিশূন্যতা, হিট স্ট্রোক, চর্মরোগ এবং চোখের সমস্যার মতো মারাত্মক শারীরিক জটিলতার মুখোমুখি হন।

তীব্র রোদ ছাড়াও শীতকালে কিংবা মৌসুম পরিবর্তনের সময় কুয়েতে যখন প্রায়ই প্রবল ধূলিঝড় আঘাত হানে, তখন চারপাশের দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসে এবং বাতাসে বালু ও ধূলিকণা মিশে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

একটি পার্কের পরিচ্ছন্নতাকর্মী নোয়াখালীর জাহাঙ্গীর আলম জানান, ধূলিঝড়ের সময় বাতাসে এমনভাবে বালু ওড়ে যে সামনের কিছুই দেখা যায় না। নাক-মুখ দিয়ে বালু ঢুকে শ্বাস নিতে কষ্ট হয়। সারাদিন এই অমানুষিক খাটুনির পর ক্যাম্পে ফিরেও শান্তি নেই। ছোট একটি রুমে গাদাগাদি করে ৭ থেকে ৮ জন থাকি। আমাদের এই কষ্টের কথা দেশে থাকা পরিবারকেও বলতে পারি না, কারণ তারা শুনলে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়বে।কিন্তু এই চরম ও বিপজ্জনক আবহাওয়ার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণের কাজ চালিয়ে যেতে হয় তাদের। বিশেষ করে রাতের বেলায় শহরের প্রতিটি অলিতে-গলিতে জমানো কাঁচরার স্তূপ গাড়িতে ভর্তি করে পরিচ্ছন্ন করছেন রাতের পর রাত।অথচ এত কষ্টের পরও এই খাতের শ্রমিকদের মজুরি কুয়েতের অন্যান্য খাতের তুলনায় সবচেয়ে কম এবং প্রচলিত 'কাফালা' বা স্পন্সরশিপ সিস্টেমের বেড়াজালে পড়ে অনেক সময় তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, কিংবা মাসের পর মাস বেতন বকেয়া থাকলেও চাকরি হারানো বা আইনি জটিলতার ভয়ে তারা মুখ ফুটে কাঁদার সুযোগটুকুও পান না।রাতের শিফটে ময়লার গাড়িতে কাজ করা ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম শোনালেন তার অসহায়ত্বের গল্প। তিনি বলেন, দেশ থেকে লাখ লাখ টাকা ধারদেনা করে এসেছি। এখানে এসে দেখি মূল বেতন মাত্র ৭০ দিনার।এই সামান্য টাকায় নিজের খাওয়া-দাওয়ার খরচ চালিয়ে দেশে ঋণের টাকা পাঠাবো, নাকি সংসার চালাবো? অনেক সময় বেতন বকেয়া পড়ে থাকে। কিন্তু পাসপোর্ট কোম্পানির কাছে থাকায় আর ভিসার জটিলতার ভয়ে মুখ বুজে সব সহ্য করতে হয়।কাজ শেষে এই পরিচ্ছন্নতা যোদ্ধাদের ফিরতে হয় শহরের উপকণ্ঠে অবস্থিত ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর লেবার ক্যাম্পগুলোতে, যেখানে ন্যূনতম আরাম বা মানসিক শান্তির পরিবেশটুকুও অধরা।এতসব প্রতিকূলতা, তীব্র রোদ, ঝড়-ঝাপ্টা এবং বুকফাটা একাকীত্ব ও কষ্টের পরও কুয়েতের বিলাসবহুল সমাজকে সচল ও জীবাণুমুক্ত রাখতে পর্দার আড়ালে থাকা এই মানুষগুলোর প্রতিদিনের যাপিত জীবন মূলত এক নীরব ও অসমাপ্ত মানবিক লড়াইয়ের নাম।

কুয়েতপ্রবাসী শ্রমিকশ্রমবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাঙ্গীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাঙ্গীর

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা