২০১৬ সালের শেষ দিকে ওমানে আমার প্রবাসজীবন শুরু হয়। পরিবারের হাল
ধরতে দেশ ছেড়েছিলাম। নতুন দেশ, নতুন পরিবেশ ও নতুন কর্মস্থলের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন ছিল।
ওমানের বাজারে একজন বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার
পথটিও সহজ ছিল না। নতুন সংস্কৃতি, প্রতিযোগিতামূলক বাজার এবং ক্রেতার আস্থা অর্জনের
চ্যালেঞ্জ ছিল। ব্যবসার শুরু থেকে চেষ্টা করেছি সততা বজায় রেখে ক্রেতাদের বিশ্বাস অর্জন
করতে। দীর্ঘদিনের পরিশ্রম ও ধৈর্যের ফল হিসেবে এখন ওমানে আমার দুটি বোরকার দোকান রয়েছে।
পাশাপাশি গড়ে তুলেছি ন...