Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের প্রাদুর্ভাব

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৮:০০
গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের প্রাদুর্ভাব

ছবি : রয়টার্স

গ্রীষ্ম আসার সঙ্গেই গাজার শরণার্থী শিবিরগুলোতে ছড়িয়ে পড়ছে চর্মরোগ। নতুন এক স্বাস্থ্য সংকট তৈরি হচ্ছে গাজায়, যা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। শরণার্থী শিবিরগুলোতে অতিরিক্ত জনসংখ্যার চাপ, ভেতরের গরম (তাপমাত্রা বৃদ্ধি) এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে চর্মরোগ। বিশেষ করে শিশুদের মধ্যে স্ক্যাবিস, চিকেনপক্সসহ নানা রোগ বাড়ছে। গ্রীষ্মকালে এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA) জানিয়েছে, চলতি মাসগুলোতে চর্মরোগের সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি।

গাজা আরেকবার ২০২৪ সালের পুনরাবৃত্তি এড়াতে চায়, সে বছর ইসরায়েলের যুদ্ধ ও অবরোধে চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় অন্তত দেড় লাখ মানুষ নানারকম রোগে আক্রান্ত হয়। ২০২৫ এর অক্টোবর থেকে গাজায় ‘যুদ্ধবিরতি’ চললেও ইসরায়েল এখনও চালিয়ে যাচ্ছে হামলা ও অবরোধ।

শরণার্থী ফাওজি আল-নাজ্জার বলেছেন, ‘পুরো স্ট্রিপজুড়ে সবখানে বাস্তুচ্যুত মানুষ, গাদাগাদি করে থাকতে হচ্ছে আমাদেরকে। আবর্জনার স্তূপের ওপর বসবাস করছি। এটা বড় সমস্যা। চারপাশে কুকুর, বিড়াল, পোকামাকড় আর ইঁদুর। এই আমার হাতটা দেখুন!’

চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেকেই ঘরোয়া উপায়ে চিকিৎসার চেষ্টা করছেন। তবে ইসরায়েলি অবরোধের ফলে গাজার স্বাস্থ্যকর্মীরাও বিশেষ কিছু করতে পারছেন না।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক স্পষ্ট করেছেন, ‘মার্চ মাসে ক্যাম্পগুলোয় চর্মরোগের সংখ্যা জানুয়ারির তুলনায় তিনগুণ বেড়েছে।’ তিনি বলেছেন, ‘এখন প্রায় ১০ হাজার মানুষ আক্রান্ত, যেখানে জানুয়ারিতে এই সংখ্যা ছিল মাত্র ৩ হাজার’। গাজায় জরুরি ভিত্তিতে অ্যান্টি-লাইস শ্যাম্পু, লোশন, স্বাস্থ্যবিধি সামগ্রী ও কীটনাশক প্রবেশের অনুমতি দেওয়ার জোর তাগিদ দেন তিনি।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে স্বাস্থ্যকর্মীরা হাজার হাজার তাঁবু জীবাণুমুক্ত করার চেষ্টা করছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সংকট তৈরি হচ্ছে।

তবে কীটনাশকের ঘাটতির কারণে অনেক ক্যাম্পেই চিকিৎসা দেওয়া যাচ্ছে না।

খান ইউনিস পৌরসভার মুখপাত্র সায়েব লাগান বলেছেন, ‘২৬ দিনে ২ লাখ তাঁবুর মধ্যে আমরা ৫০ হাজার জীবাণুমুক্ত করেছি। কিন্তু প্রয়োজনীয় উপকরণ নেই।’

গাজার ডেইর আল-বালাহ অঞ্চলে শত শত শিশু স্ক্যাবিস ও চিকেনপক্সে আক্রান্ত। স্থানীয় চিকিৎসক ডা. সালিম রমাদান হতাশা প্রকাশ করেন, ‘চর্মরোগ সাধারণত একটি সংক্রমক রোগ। এখানে ওষুধ নেই, নেই চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠার পরিবেশও। খাবার, শ্বাস নেওয়ার বাতাস বা পরিষ্কার-পরিচ্ছন্নতা—কিছুই নেই।’

সূত্র: আল জাজিরা

শরণার্থী শিবিরচর্মরোগগাজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র