Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

রাইড-শেয়ারিং চালক গণেশ নেপালির মৃত্যুর দায় কার?

বিকেন কে দাওয়াদি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৮:১৮
রাইড-শেয়ারিং চালক গণেশ নেপালির মৃত্যুর দায় কার?

পার্কিং আইন লঙ্ঘনের অভিযোগে তার মোটরসাইকেল লক করে দেওয়া হয়েছিল

নেপালে বৃহস্পতিবার ২৫ বছর বয়সী রাইড-শেয়ারিং চালক গণেশ নেপালির সঙ্গে কাঠমান্ডু মহানগর পুলিশের এক সদস্যের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এর পর দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে ত্রিপুরেশ্বরে পাসপোর্ট বিভাগের সামনে নিজের গায়ে আগুন দেন। তিন লাখ রুপি মোটরসাইকেল ঋণের বোঝা বহন করা নেপালি পরদিন দগ্ধ হয়ে মারা যান। ঘটনার তাৎক্ষণিক কারণ ছিল পার্কিং আইন লঙ্ঘনের অভিযোগে তার মোটরসাইকেল লক করে দেওয়া। তবে তার পরিবারের দাবি, মহানগর কর্তৃপক্ষের বারবার জরিমানা ও হয়রানিই তাকে হতাশার চরম পর্যায়ে ঠেলে দিয়েছিল। মৃত্যুর আগে ভাইকে বলা তার শেষ কথা, ‘সবকিছুর জন্য এই মহানগরই দায়ী’, এখন কাঠমান্ডুর নগর প্রশাসনের বিরুদ্ধে এক হৃদয়বিদারক অভিযোগে পরিণত হয়েছে।

পুলিশ তিনজন মহানগর পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে এই ট্র্যাজেডির দায় শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়। এটি এমন একটি ব্যবস্থার চিত্র তুলে ধরে, যেখানে পৌর আইন প্রয়োগ ক্রমেই জনসেবার পরিবর্তে জবরদস্তিনির্ভর হয়ে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে কাঠমান্ডুর মহানগর পুলিশ পথের বিক্রেতা, বর্জ্য সংগ্রহকারী এবং গিগ অর্থনীতির কর্মীদের বিরুদ্ধে কঠোর অভিযানের জন্য সমালোচিত হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত আইনি সুরক্ষা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়াই পরিচালিত উচ্ছেদ অভিযান এবং সম্পত্তি জব্দের ঘটনাও বিতর্ক সৃষ্টি করেছে।

রাজনৈতিক প্রতিক্রিয়াও একটি স্পষ্ট বৈপরীত্য সামনে এনেছে। ২০২৩ সালে উদ্যোক্তা প্রেম প্রসাদ আচার্য সংসদ ভবনের সামনে আত্মাহুতি দিলে বালেন্দ্র শাহ ও রবি লামিছানেসহ অনেক নেতা প্রকাশ্যে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সমালোচনা করেছিলেন এবং নৈতিক দায় স্বীকার করেছিলেন। কিন্তু আজ ক্ষমতার অবস্থানে থাকা এই দুই ব্যক্তির নেপালির মৃত্যুর বিষয়ে নীরবতা একসময় যে জবাবদিহির দাবি তারা তুলেছিলেন, তা পরিত্যাগ করার অভিযোগকে আরও জোরালো করেছে।

যদিও সাংবিধানিক ও আইনি বিধানের আওতায় মহানগর পুলিশ পরিচালিত হয়, সমালোচকদের মতে তাদের ক্রমবর্ধমান ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে তদারকি ব্যবস্থা গড়ে ওঠেনি। নেপাল পুলিশের মতো মহানগর পুলিশের সদস্যরা অনেক ক্ষেত্রেই সমপর্যায়ের আইনি প্রশিক্ষণ ও জবাবদিহি ব্যবস্থার আওতায় নেই। তবুও তারা ক্রমেই এমন আইন প্রয়োগমূলক দায়িত্ব পালন করছেন, যা সরাসরি মানুষের জীবিকা হুমকির মুখে ফেলতে পারে।

গণেশ নেপালির মৃত্যু শুধু একটি তদন্তের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি যথাযথ আইনি প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া, স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলা, সংঘাত নিরসনের প্রশিক্ষণ চালু করা, ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে আইন প্রয়োগ নিশ্চিত করা এবং অনানুষ্ঠানিক খাতের শ্রমজীবীদের আইনি সুরক্ষা জোরদারের দাবি জানায়। ভয়ভীতি দেখিয়ে একটি আধুনিক শহর পরিচালনা করা যায় না। জনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নাগরিকদের মর্যাদা, সম্পত্তি ও জীবিকার সুরক্ষাও নিশ্চিত করতে হবে কাঠমান্ডুকে।

কাঠমান্ডু পোস্ট থেকে অনূদিত।

রাইড শেয়ারিংকাঠমান্ডুনেপাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন