Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

ভোতেকোশী থেকে দেবঘাট

নেপালে ১০ ঘণ্টার বিভীষিকা

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০২:৫২
নেপালে ১০ ঘণ্টার বিভীষিকা

হিমালয় ভেঙে নেমে আসা হড়পা বানে শুধু কূলই ভাঙেনি ভোটেকোশীর, ভেঙেছে কোল জুড়ে বেড়ে ওঠা সাজানো জনপদও -রয়টার্স

নিস্তব্ধ পাহাড়ের বুক চিরে তখন শুধুই ভোরের আলো ফুটছিল। নেপালের তিব্বত সীমান্তঘেঁষা রসুয়ার শান্ত, স্নিগ্ধ ভোতেকোশী নদীর গায়ে তখনো সেই চিরচেনা আলসেমি! কে জানত, ১৭ হাজার ফুট ওপরের হিমালয়ের হিমবাহের বুকে তখন জমছিল এক মহাপ্রলয়ের বীজ! আচমকা এক আদিম গর্জন, পরপরই আকাশ চিরে নেমে এলো এক কর্দমাক্ত মৃত্যু। শান্ত নদীটি মুহূর্তেই রূপ নিল এক প্রলয়ংকরী জলজল্লাদে। টানা ১০ ঘণ্টার তাণ্ডব! হাহাকার, আর্তনাদ আর দুকূল ভাঙা গর্জন! কাঠমান্ডু পোস্ট।

ঘড়িতে তখন সময় সকাল ৯টা বেজে ৫ মিনিট। নেপালের দ্য সেন্টার অব হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্সেসের বন্যা পূর্ভাবাস কেন্দ্রে খবর আসে তিব্বতের দিক থেকে একটি বড় ঢল প্রবেশ করেছে ভোটেকোশী নদীতে। মুহূর্তেই সেই ঢল ভোটেকোশী আর ত্রিশূলী নদী হয়ে নারায়ণী নদীতে নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই ভাসিয়ে নিয়ে যায় গোটা নিম্নাঞ্চল। ভাটির দিকে চলার পথে যা যা পেয়েছে— গাড়ি, বাড়ি, এমনকি সেতুও ভাসিয়ে নিয়ে গেছে এ ঢল।

অবশ্য কর্তৃপক্ষ বলছে, নদীর পানিপ্রবাহের গতি আর উচ্চতা দেখে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় আগেই বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকেও দেওয়া হয়েছিল সংকেত।

বন্যার ঠিক আগমুহূর্তে সকাল ৮টা ৩৭ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর প্রায় ১৩ মিনিট পর, সকাল ৮টা ৫০ মিনিটে রসুয়ার সায়াব্রোবেসির পানির স্তর পর্যবেক্ষণ কেন্দ্রটি তথ্য পাঠানো বন্ধ করে দেয়। যেখানে সকাল ৮টা ৫০ মিনিটে পানির উচ্চতা ছিল ১ দশমিক ৬২ মিটার (৫.৩ ফুট)। ওই স্টেশনটির সতর্কসীমা ছিল ৬ মিটার (১৯ ফুট), আর বিপৎসীমা ৯ মিটার (প্রায় ৩০ ফুট)। অর্থাৎ, ঢলটি নেপালে প্রবেশের ১৫ মিনিট আগেও পানির উচ্চতা দেখে ভয় পাওয়ার কিছু ছিল না। কিন্তু ১৫ মিনিট পরেই বদলে যায় সেই দৃশ্য। ভোটেকোশী দিয়ে ঢল নামার খবর পেয়েই সকাল ৯টা ১৫ থেকে ৯টা ১৬ মিনিটের মধ্যে রসুয়া, নুওয়াকোট, ধাদিং ও চিতওয়ানের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের উচ্চ সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়ে এসএমএস পাঠায় কর্তৃপক্ষ। ওই সময়ের মধ্যে পাঠানো হয়েছিল ছয় লাখেরও বেশি বার্তা।

আরও পড়ুন

নেপালে নিখোঁজ ২৯০ ভারতীয়

২৮ আগস্ট ২০২৬


এরপর সকাল ৯টা ২০ মিনিটে তথ্য পাঠানো বন্ধ করে দেয় বেত্রাবতী নদীর পানিস্তর পর্যবেক্ষণ কেন্দ্রটিও। সবশেষ সেটি পানির ৩ দশমিক ৫৫ মিটার উচ্চতা রেকর্ড করেছিল। গতিপথ থেকে পূর্বাভাস কেন্দ্র ধারণা করে, সকাল ১০টা ২৮ মিনিটের মধ্যে বন্যাটি ধাদিং-গলছি এলাকায় পৌঁছাবে এবং কয়েক ঘণ্টার মধ্যে মুগলিং অতিক্রম করবে। সে অনুযায়ী পৃথ্বী মহাসড়ক, মুগলিং-নারায়ণঘাট সড়ক এবং ত্রিশূলী নদী তীরের মানুষদেরও পাঠানো হয় সতর্কবার্তা।

বেলা ১১টা ২৬ মিনিটে ফুর্কি পর্যবেক্ষণ স্টেশনের পানিস্তর বিপৎসীমা পেরিয়ে যায়। এর ঠিক ১৭ মিনিট পর, ঘড়িতে যখন বেলা ১১টা ৪৩ তখন পানির ঢল ভাসিয়ে নিয়ে যায় ফুর্কি নদীর সেতুসহ আশপাশের নানা স্থাপনা। পরবর্তী ৭ মিনিটের মধ্যে বানের পানি গিয়ে পৌঁছে মালেখু এলাকায়।

দুপুর ১টা নাগাদ বন্যাটি মুগলিং পার হয়ে যায়। তার আগেই দেবঘাট পর্যন্ত নদীর তীরবর্তী মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বার্তা পাঠায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। দুপুর দেড়টায় দেবঘাট পয়েন্টে নদীর পানি বেড়ে ৪ দশমিক ৭৬ মিটারে পৌঁছে। শুরুতে ধারণা করা হয়েছিল, মূল বন্যার ঢলটি বেলা সাড়ে ৩টার দিকে দেবঘাটে পৌঁছাতে পারে এবং তখন নদীর পানি বেড়ে প্রায় ৮ মিটার পর্যন্ত উঠতে পারে। দুপুর ২টা ১৪ মিনিটে কালিখোলা পর্যবেক্ষণ স্টেশনের পানির স্তর পেরোয় বিপৎসীমা। তখন সেখানে পানির উচ্চতা পৌঁছে ১২.৩ মিটারে। এর পরের এক ঘণ্টায় ঢল যায় নারায়ণী-দেবঘাট এলাকার দিকে। বেলা ৩টা ২০ মিনিটে সেখানে পৌঁেছ যায় বানের পানি। বিকাল ৪টায় দেবঘাটে নদীর পানি সর্বোচ্চ ছিল ৬ দশমিক ৫৭ মিটারে। এরপর আর বাড়েনি, বরং কমতে শুরু করে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে দেবঘাটে নদীর পানি কমে নামে প্রায় ৪ মিটারে। প্রাথমিক কারিগরি মূল্যায়ন অনুযায়ী, পুরো বন্যার প্রবাহে যুক্ত হয়েছিল অতিরিক্ত প্রায় ২ কোটি ঘনমিটার পানি।

সকাল ৮টা ৩৭ মিনিটের ভূমিকম্প থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় দেবঘাটে নামতে শুরু করা পর্যন্ত ভোটেকোশী থেকে ত্রিশূলী হয়ে মুগলিং, মালেখু ও দেবঘাট পর্যন্ত ১০ ঘণ্টা পেরিয়েছে বন্যার পানি। প্রতিবেদন বলছে, বন্যা এত আকস্মিক ভাটির দিকে নেমেছে যে, কয়েকটি নদী পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তথ্যই পাঠানো যায়নি।

আরও পড়ুন

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯

২৮ আগস্ট ২০২৬

চীনের বাঁধেই কি নেপালে বন্যা: তিব্বত থেকে সৃষ্ট নেপালে আকস্মিক বন্যায় বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যা। গত বুধবার দেশটির নুয়াকোটের ভোটেকোশী নদী এলাকায় হঠাৎ বন্যায় বাড়িঘর, রাস্তাঘাট, সেতু ও অন্যান্য অবকাঠামোর হয়েছে ব্যাপক ক্ষতি। ভয়াবহ এ দুর্যোগের পর নজরে আসছে বেইজিংয়ের ভূমিকা। গতকাল এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের দেওয়া আগাম সতর্কবার্তা নেপালে আঘাত হানা বন্যায় প্রাণহানি রোধে কোনো সহায়তা করতে পারত কি না, সেটি নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে চীন তাদের উত্তরে বলেছে, বেইজিং নেপালি পক্ষকে কোনো আগাম সতর্কবার্তা দেয়নি। এ কারণে নেপালে প্রাণহানি ঘটেছে, এ দাবিগুলো আসলে মিথ্যা। গতকাল নেপালের চীনা দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করে নেপালের বাঁধ ধসের দাবি প্রত্যাখ্যান করে।

চীনের কোনো প্রকার আগাম সতর্কতার অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন ড. গোবিন্দ রাজ পোখারেল। তিনি নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের সাবেক ভাইস চেয়ার ও ২০১৫ সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্তৃপক্ষের সাবেক সিইও। সীমান্ত এলাকায় হিমবাহ হ্রদের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা (জিএলওএফ) পর্যবেক্ষণের জন্য চীনের উন্নততর ব্যবস্থা রয়েছে বলে এতদিন তার ধারণা ছিল। তবে প্রকৃত প্রতিস্থিতি আসলে তা নয় বলে তিনি তার এক্সে লেখেন। এনডিটিভিকে তিনি বলেছেন, ‘তারা নেপালি পক্ষকে তথ্যটি জানাতে পারত, কিন্তু তারাও বিষয়টি খেয়াল করতে পারেনি। আমাদের দিকটি ভাটির দিকের এলাকা হলেও পরিস্থিতি ছিল আমাদের প্রত্যাশার বাইরে; কারণ তখন কোনো বৃষ্টিপাত বা অন্য কোনো দুর্যোগ ছিল না। তাই ভাটির এলাকার মানুষ এমন কিছুর আশঙ্কা করেনি। তার মতে, আগাম সতর্কবার্তাগুলো হয় কার্যকর ছিল না, অথবা সেগুলো কাজ করছিল না।

এ বিষয়ে চীন তাদের বিবৃতিতে বলেছে, ‘ভুল তথ্য। চীনের দিকের ভূতাত্ত্বিক বিপর্যয়প্রবণ বাঁধটি ধসে পড়ার ফলে নেপালের ব্যাপক ক্ষতি হয়েছে।’ সঠিক তথ্য হচ্ছে, ‘২৬ আগস্ট সকালে নেপাল প্রান্তে একটি ভূমিকম্প বা ভূমিকম্পের মতো হিমবাহ ধসের ঘটনা ঘটে। এতে সৃষ্ট বিশাল কাদার স্রোতে জিরং-রসুয়াগড়ি সীমান্ত অঞ্চলের নেপাল ও চীন— উভয় পাশেই ব্যাপক হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটে।’ নেপালের করা দাবি প্রত্যাখ্যান করে বিবৃতিতে বলা হয়েছে, ‘দোষারোপ কোনো কাজে আসে না, সহযোগিতাই জীবন বাঁচায়।’

নেপালপাহাড়তিব্বতভোটেকোশীদেবঘাটমহাপ্রলয়বন্যাদ্য সেন্টার অব হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্সেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব