Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

১০০ বছর বয়সে মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যু

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬
১০০ বছর বয়সে মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যু

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কুয়ালালামপুরে মালয় অধিকারবিষয়ক সংগঠন পারকাসার উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর সঙ্গে বসে আছেন। ছবি : রয়টার্স

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও জনস্বাস্থ্যকর্মী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার ১০০ বছর বয়সে তার মৃত্যু হয়।

সিতি হাসমাহর দাফন আজ সন্ধ্যায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার একটি মুসলিম কবরস্থানে হবে। তার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সিতি হাসমাহর মৃত্যুতে শোক জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। বিবৃতিতে তিনি বলেছেন, দেশ তার ‘মাতৃসুলভ ব্যক্তিত্বকে’ স্মরণ করবে। একই সঙ্গে জনসেবায় তার অবদান ও ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে মালয়েশিয়া।

সিতি হাসমাহর স্বামী ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মোদের বয়স এখন ১০১ বছর। আধুনিক মালয়েশিয়া গড়ে তোলার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয় বর্তমান প্রধানমন্ত্রীর বিবৃতিতে।

মাহাথির দুই দফায় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে দুই দশকেরও বেশি সময় তিনি প্রধানমন্ত্রী পদে দায়িত্বপালন করেছেন।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তার নেতৃত্বে মালয়েশিয়ায় দ্রুত শিল্পায়ন ঘটে। দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়।

এরপর ২০১৮ সালে অবসর থেকে রাজনীতিতে ফিরে এসে মাহাথির আবার প্রধানমন্ত্রী হন। তখন তার বয়স ছিল ৯২ বছর। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

মাহাথিরের সঙ্গে সিতি হাসমাহর পরিচয় হয়েছিল মেডিকেলে পড়ার সময়। ১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরে তারা দুজন একই মেডিকেলে পড়তেন। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

চলতি বছরের আগস্টে তাদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়। এ দীর্ঘ সময়ে তারা সাত সন্তানকে বড় করেছেন। তাদের সন্তানদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী মোখজানি, সমাজকর্মী মারিনা মাহাথির এবং রাজনীতিক মুখরিজ মাহাথির।

সূত্র : রয়টার্স

আরও পড়ুন

১০১ বছরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

১০ জুলাই ২০২৬

মালয়েশিয়ামাহাথির মোহাম্মদস্ত্রীমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের