Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

চার বছর পর ফের জাপানের শীর্ষ ধনী মাসায়োশি সন

ফোর্বস
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:৫৩
চার বছর পর ফের জাপানের শীর্ষ ধনী মাসায়োশি সন

মাসায়োশি সন। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কারের ওপর ভর করে জাপানের শেয়ারবাজারে বড় ধরনের সুবাতাস বইছে। শেষ হিসাবের পর থেকে দেশটির প্রধান শেয়ার সূচক নিক্কেই-২২৫ বেড়েছে প্রায় ৭০ শতাংশ।

জাপানি মুদ্রা ইয়েনের মান কমলেও তা ধনকুবেরদের সম্পদে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। উল্টো জাপানের শীর্ষ ৫০ ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০০ কোটি ডলারে।

ফোর্বসের ২০২৬ সালের জাপানের শীর্ষ ধনীদের তালিকায় দেখা গেছে, এবার সুনির্দিষ্ট কিছু ধনকুবেরের সম্পদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তালিকায় থাকা ১৪ জনের সম্পদ বৃদ্ধির এই দৌড়ে রেকর্ড গড়ে চার বছর পর আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সফটব্যাংক গ্রুপের প্রতিষ্ঠাতা মাসায়োশি সন।

আরও পড়ুন

মাস্ক এখন ৮০০ বিলিয়ন ডলারের মালিক, শীর্ষ ১০ ধনীর কার সম্পদ কত

০৯ জুন ২০২৬

তার সম্পদ এবার ১৮৪ শতাংশ বা ৫ হাজার ১৮০ কোটি ডলার বেড়ে মোট ৮০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। শতাংশ এবং ডলার উভয় হিসাবেই তিনি এবারের তালিকায় সবচেয়ে বড় গেইনার।

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইতে বিলিয়ন ডলার বিনিয়োগের পর গত ৩১ মার্চ শেষ অর্থ বছরে সফটব্যাংক রেকর্ড ৫ ট্রিলিয়ন ইয়েন নেট মুনাফা করেছে।

এদিকে ইউনিক্লো ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিংয়ের রাজস্ব ও নিট মুনাফা এক-তৃতীয়াংশেরও বেশি বৃদ্ধি পাওয়ায় এর মালিক তাদাশি ইয়ানাইয়ের সম্পদ বেড়ে ৬৫ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।

তবে মাসায়োশি সনের রেকর্ড উল্লম্ফনের কারণে ইয়ানাই এবার শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন।

অন্যদিকে চিপ নির্মাণ যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিসকোর শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বাড়ায় সেকিয়া পরিবার তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। এআই সংশ্লিষ্ট পণ্যের ব্যাপক চাহিদার কারণে তাদের সম্পদ ৪১০ কোটি ডলার বেড়ে মোট ৯১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এবারের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ জন ধনী। এদের মধ্যে অন্যতম মাসাকাজু ইদেমিতসু ও তার পরিবার। যাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১১৫ কোটি ডলার।

ইরান সংঘাতের জেরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ায় তাদের তেল শোধনকারী জায়ান্ট ইদেমিতসু কোসান বড় ধরনের মুনাফা পেয়েছে। ৩১ মার্চ শেষ বছরে কোম্পানিটির নিট আয় ৬৫ শতাংশ বেড়ে ১৭২ বিলিয়ন ইয়েন হওয়ায় এর শেয়ারের দাম ৪৮ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন

ফের এশিয়ার শীর্ষ ধনী আদানি

০৮ জুন ২০২৬

নতুন মুখ হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন সেমিকন্ডাক্টর ও ফ্ল্যাট-প্যানেল ডিসপ্লের যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান রোরজের প্রতিষ্ঠাতা ফুমিও সাকিয়া। বাড়তি অর্ডারের আশাবাদে গত এক বছরে এই কোম্পানির শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

এক বছরের বিরতি দিয়ে ৪৮তম স্থানে একমাত্র প্রত্যাবর্তনকারী ব্যক্তি হিসেবে তালিকায় ফিরেছেন ইলেকট্রনিক্স ও গৃহস্থালি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান বিক ক্যামেরার প্রতিষ্ঠাতা রিউজি আরাই। তার সম্পদের পরিমাণ ১১৩ কোটি ডলার।

গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম প্রান্তিকে ৫০ হাজার ৮০০ কোটি ইয়েন বিক্রির বিপরীতে কোম্পানিটি ২৩ শতাংশ বর্ধিত নিট মুনাফা করেছে।

এশিয়াজাপান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার