Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

সাবেক প্রেমিকার পেছনে খরচ করা সাড়ে ৪ কোটি টাকা ফেরতে মামলা, হারলেন প্রেমিক

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৪
সাবেক প্রেমিকার পেছনে খরচ করা সাড়ে ৪ কোটি টাকা ফেরতে মামলা, হারলেন প্রেমিক

ছবি: রয়টার্স

প্রেমের সম্পর্কে থাকাকালে চ্যান্ডার আগরওয়াল সাবেক প্রেমিকা ফেলিসিয়া লির পেছনে খরচ করেছিলেন কয়েক লাখ ডলার। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই অর্থ ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিঙ্গাপুরের এক ব্যক্তি। তবে আদালত জানিয়ে দিয়েছেন, ওই অর্থ তিনি স্বেচ্ছায় খরচ করেছিলেন এবং তা ফেরত পাওয়ার দাবি করার সুযোগ নেই। ফলে সাবেক প্রেমিকার কাছ থেকে ৪ লাখ ৬৮ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার (প্রায় সাড়ে ৪ কোটি টাকা) ফেরত চেয়ে করা মামলায় হেরে গেছেন তিনি।

সিনিয়র বিচারক লি সিউ কিন বলেছেন, সম্পর্ক শুরুর আগেই আগরওয়াল ‘লিকে দামি উপহারে ভরিয়ে দেওয়ার ধারাবাহিক প্রবণতা’ দেখিয়েছিলেন। তিনি লিকে বারবার আশ্বস্তও করতেন যে এসব অর্থ ফেরত পাওয়ার কোনো প্রত্যাশা তার নেই।

একটি লজিস্টিকস কোম্পানির প্রধান নির্বাহী আগরওয়ালের সঙ্গে সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট ফেলিসিয়া লির পরিচয় হয় ২০১৯ সালে একটি ফ্লাইটে। আদালতকে জানানো হয়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

আগরওয়াল লি অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করার পর তাদের সম্পর্ক ভেঙে যায়।

আরও পড়ুন

প্রেমিকার স্মৃতি মুছতে দুধ দিয়ে গোসল যুবকের

২৯ আগস্ট ২০২৬


২০২৪ সালের মার্চে মামলা করা আগরওয়াল দাবি করেন, সম্পর্ক চলাকালে লি তার কাছ থেকে ‘বিভিন্ন ধরনের সুদমুক্ত ঋণ চেয়েছিলেন’।

তিনি দাবি করেন, এসব অর্থের মধ্যে ছিল ক্রেডিট কার্ডের ২ লাখ ৬ হাজার সিঙ্গাপুরিয়ান ডলারের খরচ, বিদেশ ভ্রমণে ১ লাখ ২৯ হাজার ডলার, তার অ্যাপার্টমেন্টের জন্য একজন ফেংশুই বিশেষজ্ঞ নিয়োগে ১৭ হাজার ডলার এবং জীবনবিমার প্রিমিয়াম পরিশোধে ২০ হাজার ডলার।

লি অবশ্য দাবি করেন, এগুলো ঋণ নয়; বরং ‘ভালোবাসা ও স্নেহ থেকে দেওয়া উপহার’।

লির বক্তব্যের সঙ্গে একমত হয়ে বিচারক বলেছেন, আগরওয়ালের মামলায় নথিপত্রের প্রমাণের ঘাটতি ছিল। যেমন, লি তার কাছে কথিত ঋণ চেয়েছিলেন এবং তা পাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন, এমন কোনো প্রমাণ আগরওয়াল আদালতে দেখাতে পারেননি।

বিচারক বললেন, ‘আমার সামনে থাকা প্রমাণে স্পষ্ট যে, বাদী বিবাদীর প্রেমে মুগ্ধ হয়ে সম্পর্ক চলাকালে তাকে দামি উপহারে ভরিয়ে দিয়েছিলেন।’

তিনি আরও বললেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, তাদের সম্পর্ক তিক্তভাবে শেষ হওয়ার পর [আগরওয়াল] ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার কাছ থেকে এর মূল্য আদায় করতে দৃঢ়প্রতিজ্ঞ হন।’

বিচারক আরও উল্লেখ করেন, আগরওয়াল ‘স্পষ্টতই যথেষ্ট সম্পদের অধিকারী এবং দামি জিনিসের প্রতি তার আগ্রহ রয়েছে’। বিপরীতে, লি ‘সেই পর্যায়ের আর্থিক সামর্থ্যের অধিকারী ছিলেন না’।

বিচারক জানান, বহু খুদে বার্তায় লি ‘আগরওয়াল যখন দামি উপহারের প্রস্তাব দিতেন, তখন বিস্ময় প্রকাশ করতেন এবং কখনো কখনো স্বতঃস্ফূর্তভাবে সেগুলো নিতে অনিচ্ছাও প্রকাশ করতেন’।

লিখিত রায় শেষ করার সময় বিচারক ইংরেজ নাট্যকার উইলিয়াম কংগ্রিভের ট্র্যাজেডি-ব্যঙ্গধর্মী নাটক দ্য মর্নিং ব্রাইড-এর একটি পঙ্‌ক্তি উদ্ধৃত করেন: ‘ভালোবাসা ঘৃণায় পরিণত হলে তার মতো ক্রোধ স্বর্গেও নেই, আর অবহেলিত নারীর মতো উন্মত্ততাও নরকে নেই।’

তিনি বললেন, ‘এই মামলা দেখায়, এমন আবেগ শুধু কোনো একটি লিঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয়।’

২০২৩ সালের শুরুর দিকে সিঙ্গাপুরের আরেক ব্যক্তি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা এক নারীর বিরুদ্ধে দুটি মামলা করেছিলেন। তার দাবির মোট পরিমাণ ছিল ৩০ লাখ সিঙ্গাপুরিয়ান ডলারের বেশি।

কে কাওশিগান দাবি করেছিলেন, নোরা তান তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং তার সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিঙ্গাপুরের আদালত তার করা মামলা দুটি খারিজ করে দেন। পরে তানও কাওশিগানের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। তার দাবি ছিল, কাওশিগানের কথিত হয়রানি থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে যে খরচ হয়েছে, তা ফেরত দিতে হবে।

সূত্র: বিবিসি

প্রেমসিঙ্গাপুরপ্রেমিকামামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা