Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

আফগানিস্তানের বুক চিরেই হবে ইরান-তাজিকিস্তানের বাণিজ্যপথ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৬
আফগানিস্তানের বুক চিরেই হবে ইরান-তাজিকিস্তানের বাণিজ্যপথ

ইরান ও তাজিকিস্তানের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে হবে

ত্রিপক্ষীয় সড়ক পরিবহন করিডর প্রতিষ্ঠায় সম্মত হয়েছে আফগানিস্তান, ইরান ও তাজিকিস্তান। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক ট্রানজিটে আফগানিস্তানের ভূমিকা আরও শক্তিশালী হতে পারে।

আফগানিস্তানের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের সড়ক পরিবহন চুক্তি ও আইনবিষয়ক বিভাগের পরিচালক ইরানের মাশহাদে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সেখানে তিন দেশ এই পরিবহন করিডর গঠনের বিষয়ে একমত হয়।

চুক্তি অনুযায়ী, ইরান ও তাজিকিস্তানের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন এবং ট্রানজিট আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র হেকমতুল্লাহ আসিফি বললেন, ‘বৈঠকে তিন দেশ সড়ক পরিবহনে সহযোগিতা বাড়ানো, পরিবহন সংযোগ জোরদার করা এবং আফগানিস্তান, ইরান ও তাজিকিস্তানের মধ্যে পণ্য পরিবহন ও ট্রানজিট আরও সহজ করার বিষয়ে অঙ্গীকার করেছে।’

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, করিডরটি বাস্তবায়িত হলে আফগানিস্তানের ট্রানজিট আয় বাড়তে পারে। একই সঙ্গে পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমবে। এতে মধ্য এশিয়ার সঙ্গে দক্ষিণ ও পশ্চিম এশিয়ার সংযোগকারী স্থলসেতু হিসেবে দেশটির অবস্থান আরও শক্তিশালী হবে।

অর্থনৈতিক বিশ্লেষক আবদুল নাসির রাশতিয়া বলেছেন, ‘আফগানিস্তানের সমুদ্রে সরাসরি প্রবেশাধিকার নেই। তাই এই করিডর দেশটির ট্রানজিট ও বাণিজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। চুক্তিটি বাস্তবায়িত হলে এবং আফগানিস্তান ট্রানজিট সুবিধা থেকে লাভবান হলে জাতীয় আয় বাড়বে। পাশাপাশি আঞ্চলিক বাজারের সঙ্গে সংযোগও উন্নত হবে এবং বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাবে।’

আরেক অর্থনৈতিক বিশ্লেষক আবদুল জোহুর মোদাবের বলছিলেন, ‘আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এমন যে, এটি মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও পশ্চিম এশিয়ার মধ্যে একটি ট্রানজিট সেতুতে পরিণত হতে পারে। এই সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানো গেলে বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব হবে।’

সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক বাণিজ্য ও ট্রানজিটে নিজেদের ভূমিকা বাড়ানোর চেষ্টা করছে আফগানিস্তান। নতুন নতুন পরিবহন করিডর গড়ে তোলা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা সেই প্রচেষ্টারই অংশ। 

আফগানিস্তানইরানতাজিকিস্তানবাণিজ্যপথট্রানজিট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে