Agamir Somoy E-Paper
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় এশিয়া

ইন্দোনেশিয়ায় ৭৫০টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ২৩:১১
ইন্দোনেশিয়ায় ৭৫০টি রাষ্ট্রীয়  প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়ায় সরকারি ও বেসরকারি এই দুই খাতেই দুর্নীতির সমস্যা দীর্ঘদিনের। দুর্নীতিবিরোধী আইন শক্তিশালী করা, বিশেষ তদন্ত কমিশন গঠন এবং একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিকে গ্রেপ্তারের পরও এ সমস্যা পুরোপুরি কাটেনি। এর মধ্যেই চলতি বছরের শেষ নাগাদ ৭৫০টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। পার্লামেন্টে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছেন তিনি।

এ সময় অদক্ষ প্রতিষ্ঠানগুলো লোকসান দেখিয়েও ‘ভুয়া’ মুনাফার হিসাব দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার বিরুদ্ধে তদন্তে বিশেষ আদালত গঠনের প্রস্তাবও দিয়েছেন প্রেসিডেন্ট।

২০২৭ সালের বাজেট ইস্যুতে বলেছেন, ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বর্তমানে তালিকাভুক্ত ১ হাজার ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯০টি এর মধ্যে বন্ধ হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় ৩০০টি প্রতিষ্ঠান চালু রাখার পরিকল্পনা রয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে।

প্রাবোওর মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে পরিচালিত হচ্ছে, যেন তাদের কোনো জবাবদিহিতা নেই। ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট প্রাবোও এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের গত তিন দশকের কার্যক্রমও তদন্তের আওতায় আনার কথা বলেছেন। তবে ভুল স্বীকার করে অনুতপ্ত ব্যক্তিদের জন্য বিশেষ ক্ষমার বিষয়টি বিবেচনা করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে এর মধ্যে প্রায় ৫০ ট্রিলিয়ন রুপিয়া পরিচালন ব্যয় সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন প্রাবোও। তার দাবি, ব্যবস্থাপনায় উন্নতির ফলে ২০২৫ সালে এসব প্রতিষ্ঠানের মুনাফা আগের বছরের তুলনায় ৭৫ শতাংশের বেশি বেড়ে ৩২৬ ট্রিলিয়ন রুপিয়ায় দাঁড়িয়েছে।

এদিকে, দেশের প্রাকৃতিক সম্পদের মূল্য নির্ধারণে আরও নিয়ন্ত্রণ চায় প্রাবোও সরকার। পার্লামেন্টে নতুন একটি খনিজ ও কমোডিটি এক্সচেঞ্জ গঠনের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট। তার যুক্তি, ইন্দোনেশিয়ার পাম অয়েল, নিকেল, টিন ও কয়লার মতো গুরুত্বপূর্ণ পণ্যের দাম প্রায়ই বিদেশি বাজারে নির্ধারিত হয়। নিজেদের সম্পদের মূল্য নির্ধারণে ইন্দোনেশিয়ার আরও ভূমিকা থাকা উচিত।

এদিকে, দুর্নীতি ও খাদ্যে বিষক্রিয়ার অভিযোগে বিতর্কিত সরকারের বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাবোও। তবে উন্নয়ন ও দক্ষতা বাড়িয়ে কর্মসূচিটি পরিচালনার কথা বলেছেন তিনি। কর্মসূচি তদারকির দায়িত্বে থাকা সংস্থার সাবেক প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে।

ইন্দোনেশিয়াপ্রাবোও সুবিয়ান্তোরাষ্ট্রীয় প্রতিষ্ঠান
    শেয়ার করুন:
    Advertisement
    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩২

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৬

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৫

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৮

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৭

    ভাস্কর্য ভাঙা ও রাজনীতির হাতুড়ি

    ভাস্কর্য ভাঙা ও রাজনীতির হাতুড়ি

    ১৪ আগস্ট ২০২৬, ০২:২৮

    সালাহউদ্দিন স্থানীয় সরকারে, স্বরাষ্ট্রে এ্যানি!

    সালাহউদ্দিন স্থানীয় সরকারে, স্বরাষ্ট্রে এ্যানি!

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:০১

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৪ আগস্ট ২০২৬, ০৮:১০

    ৪ শতাধিক প্রতিবন্ধী মানুষের এক গ্রাম

    ৪ শতাধিক প্রতিবন্ধী মানুষের এক গ্রাম

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫০

    আসাদগেটে পরিবেশ সুরক্ষায় পুরনো পণ্যের হাট

    আসাদগেটে পরিবেশ সুরক্ষায় পুরনো পণ্যের হাট

    ১৪ আগস্ট ২০২৬, ১১:৫৭

    ভারতে যাচ্ছেন তারেক রহমান, খবর দিল এনডিটিভি

    ভারতে যাচ্ছেন তারেক রহমান, খবর দিল এনডিটিভি

    ১৪ আগস্ট ২০২৬, ১৪:২০

    সুগন্ধি চাল রপ্তানিতে লাগাম

    সুগন্ধি চাল রপ্তানিতে লাগাম

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:২৬

    যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

    যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

    ১৪ আগস্ট ২০২৬, ০৩:০০

    advertiseadvertise