দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির
দেশ হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়ায় সরকারি ও বেসরকারি এই দুই খাতেই দুর্নীতির সমস্যা দীর্ঘদিনের।
দুর্নীতিবিরোধী আইন শক্তিশালী করা, বিশেষ তদন্ত কমিশন গঠন এবং একাধিক হাই-প্রোফাইল
ব্যক্তিকে গ্রেপ্তারের পরও এ সমস্যা পুরোপুরি কাটেনি। এর মধ্যেই চলতি বছরের শেষ নাগাদ
৭৫০টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও
সুবিয়ান্তো। পার্লামেন্টে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছেন
তিনি।
এ সময় অদক্ষ প্রতিষ্ঠা...