Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইউরোপ পুড়িয়ে গরম ছুটছে যুক্তরাষ্ট্রে

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৩৪
ইউরোপ পুড়িয়ে গরম ছুটছে যুক্তরাষ্ট্রে

গ্রাফিকস: আগামীর সময়

ইউরোপ পুড়িয়ে এবার গরম ছুটছে যুক্তরাষ্ট্রের দিকে। দেশটি প্রচণ্ড তাপে পুড়তে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বড় অঞ্চল জুড়ে দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক তাপপ্রবাহ আরও প্রচণ্ড হবে। ফলে দিনের বেলায় অসহনীয় গরম, উচ্চ আর্দ্রতা এবং রাতের বেলায় দমবন্ধ করা তাপমাত্রা দেখা দেবে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) গত সোমবার জানিয়েছে এমন তথ্য।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির আগে দেশটির বাসিন্দারা এমন প্রচণ্ড তাপের মুখে পড়তে যাচ্ছেন। মঙ্গলবার পর্যন্ত দেশটির প্রায় ১২ কোটি মানুষ প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতার আওতায় ছিল। যুক্তরাষ্ট্রের উত্তরে এবং কানাডার বেশিরভাগ অংশে মঙ্গলবার থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং অন্টারিওতে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস (৯৯ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে শুরু করে দেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি বিশাল এলাকা জুড়ে তাপপ্রবাহ আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এনডব্লিউএস বলেছে, হিট ডোমের কারণে চরম তাপমাত্রা বৃহস্পতিবার নাগাদ মিডওয়েস্ট এবং মিসিসিপি উপত্যকায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এটি পূর্বদিকে ওহাইও উপত্যকা ও পূর্ব উপকূলের দিকে সরে যাবে। বৃহস্পতি ও শুক্রবার দৈনিক তাপমাত্রার রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে এবং কিছু মাসিক ও সর্বকালের রেকর্ডও ভাঙতে পারে।

ইউরোপ জুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহ বেশ কয়েকটি দেশকে পুড়িয়ে দিয়েছে এবং মহাদেশ জুড়ে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। এতে প্রায় ২ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ তাপপ্রবাহের আওতায় থাকা এলাকার বাসিন্দাদের বাইরে সময় কাটানো সীমিত করতে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্থান বা শীতলীকরণ কেন্দ্রে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে সতর্ক করছেন। নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছেন। যার আওতায় বুধবার শহর জুড়ে শত শত শীতলীকরণ কেন্দ্র খোলার কথা।

তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা থাকা মিশিগানের ডেট্রয়েটে শরীর ঠান্ডা রাখার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত এক ডজন বিনোদনকেন্দ্র খোলা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে চলমান ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচে তাপসূচক এমন একটি সীমা অতিক্রম করতে পারে, যাকে বিশ্বব্যাপী খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো খেলার জন্য অত্যন্ত অনিরাপদ বলে মনে করে। সবচেয়ে গরম আবহাওয়া থাকবে টেক্সাসে, যার প্রভাব মূলত হিউস্টন ও আর্লিংটনের শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামগুলোতে যাতায়াতকারী ভক্তদের ওপর পড়বে। জর্জিয়ার আটলান্টায় বুধবার ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচের ক্ষেত্রেও এমনটি হতে পারে।

এদিকে, ফিলাডেলফিয়া বৃহস্পতি ও শুক্রবার তাদের ফিফা বিশ্বকাপ ফ্যান ফেস্টিভ্যালের কিছু অংশ শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে সরিয়ে নিচ্ছে।

জার্মানিতে মৃত্যু ৩০: জার্মানিতে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে ৩০ জনের বেশি মারা গেছেন। তাদের বেশিরভাগই তাপপ্রবাহের মধ্যে নদী ও হ্রদে সাঁতার কাটতে যান; যদিও জার্মানিতে এ ধরনের ঘটনা বিরল। মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই পুরুষ। রয়েছে কয়েকজন কিশোরও। জার্মানির জীবন রক্ষা সংস্থা (ডিএলআরজি) জানিয়েছে এ তথ্য। তাপপ্রবাহ শুরু হওয়ার আগেই ডিএলআরজি বাসিন্দাদের সতর্ক করে প্রচণ্ড গরমে সাঁতার কাটা বা গোসল করতে যাওয়ার ঝুঁকিকে হালকাভাবে না দেখার পরামর্শ দিয়েছিল।

এদিকে তীব্র তাপপ্রবাহে স্পেনে ১ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে  বলে গতকাল বুধবার জানিয়েছে স্পেনের কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। 

সূত্র: বিবিসি, এএফপি

ইউরোপগরমযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক