Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আফ্রিকা

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় দুই শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৫১
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় দুই শান্তিরক্ষী নিহত

দক্ষিণ সুদানে টহলরত কয়েকজন শান্তিরক্ষী সদস্য। ফাইল ছবি/ রয়টার্স

যুদ্ধবিধ্বস্ত পশ্চিম আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সশস্ত্র ব্যক্তিদের হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শান্তিরক্ষী।

এ ছাড়া দক্ষিণ সুদানের স্থানীয় দুই পুলিশ কর্মকর্তা ও মিশনের সঙ্গে কাজ করা দুই বেসামরিক কর্মীও এ হামলায় আহত হয়েছেন।

সোমবার এক বিবৃতিতে দক্ষিণ সুদানে জাতিসংঘের মিশন (ইউএনএমআইএসএস) জানিয়েছে, জংলেই রাজ্যের পাজুটের দিকে যাওয়ার সময় একটি টহল দলের ওপর হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটিতে আবারও গৃহযুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

নিহত শান্তিরক্ষীদের পরিচয় ও জাতীয়তা এখনো জানানো হয়নি।

হামলার পর এলাকা নিরাপদ করা এবং জরুরি উদ্ধারকাজে সহায়তার জন্য জাতিসংঘের মিশন একটি ‘দ্রুত উদ্ধারকারী বাহিনী’ মোতায়েন করেছে।

মিশনের প্রধান আনিতা কিকি গবেহো বলেছেন, ‘দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা ইউএনএমআইএসএসের সদস্যদের ওপর এমন প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে প্রায় ১২ হাজার শান্তিরক্ষী সৈন্য বর্তমানে মাঠপর্যায়ে কর্মরত আছেন। সামরিক কর্মিদের পাশাপাশি এ মিশনে প্রায় ২ হাজার ১০০ পুলিশ কর্মকর্তা এবং ২ হাজার জনেরও বেশি বেসামরিক কর্মী অন্তর্ভুক্ত রয়েছেন।

বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুসারে, ১ হাজার ৬২০ জন বাংলাদেশি শান্তিরক্ষী দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে বর্তমানে কাজ করছেন। তার মধ্যে ১ হাজার ৪১৪ জন সেনা সদস্য।


আরও পড়ুন

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

২৪ আগস্ট ২০২৬

এ ছাড়া নীল নদ সুরক্ষিত করার জন্য ২০৩ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য বিশেষায়িত মেরিন ইউনিট পরিচালনা করছেন।

চলতি বছর দেশটিতে মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে। একই সঙ্গে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের আশঙ্কাও বাড়ছে। তবে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল।

জাতিসংঘের হিসাবে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মানবিক সহায়তাকর্মী ও তাদের স্থাপনার ওপর ৪৫০টির বেশি হামলা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।

এসব হামলায় অন্তত ৩৬ জন সহায়তাকর্মী ও ঠিকাদার নিহত হয়েছেন। ২০২৫ সালে নিহত হয়েছিলেন ৩১ জন।

সরকারি বাহিনী ও বিরোধী নেতা রিয়েক মাচারের অনুগত বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের মধ্যেই এসব সহিংসতা ঘটছে।

মাচার একসময় দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। গত বছর তাকে পদ থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। তবে মাচার দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০১৮ সালে প্রেসিডেন্ট সালভা কির ও মাচারের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি হয়েছিল। তবে সেই চুক্তি কার্যত ভেঙে পড়েছে। এর ফলে দক্ষিণ সুদান আবারও পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। আট বছর আগে এমন পরিস্থিতি ঠেকাতেই ওই চুক্তি করা হয়েছিল।

গত ডিসেম্বরে সংঘাত আরও বেড়ে যায়। ওই সময় বিরোধী বাহিনী জংলেই রাজ্যের কয়েকটি সরকারি অবস্থান দখল করে। এরপর সরকার বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে পাল্টা জবাব দেয়। তবে সরকার এখনো ২০১৮ সালের শান্তি চুক্তির প্রতি নিজেদের অঙ্গীকারের কথা বলে আসছে।

এদিকে যুক্তরাষ্ট্র কির ও মাচারকে আলোচনায় ফেরাতে চাপ দিয়ে আসছে। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ২০১৮ সালের শান্তি চুক্তির পক্ষগুলোর মধ্যে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানায়। একই সঙ্গে গৃহযুদ্ধের ঝুঁকি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে রিপাবলিকান প্রশাসন।

সূত্র : আল জাজিরা


দক্ষিণ সুদানজাতিসংঘ শান্তিরক্ষা মিশননিহত
    শেয়ার করুন:
    Advertisement
    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:১৬

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৫

    advertiseadvertise