প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন। প্রায়
চার মাইল পথ হেঁটে পৌঁছে যান স্কুলে। হাতে বই, চোখে ভবিষ্যতের স্বপ্ন। দিনের শেষে আবার
সেই পথ হেঁটেই বাড়ি ফেরেন। কিন্তু বিনিময়ে কোনো বেতন নেই। এক মাস নয়, দুই মাস নয়,
এক বছরেরও বেশি সময় ধরে কোনো পারিশ্রমিক পাননি দক্ষিণ সুদানের বহু শিক্ষক। তবু ক্লাস
বন্ধ করেননি তারা। কারণ তাদের কাছে শিক্ষা শুধু চাকরি নয়, যুদ্ধবিধ্বস্ত দেশের ভবিষ্যৎ
বাঁচানোর শেষ অস্ত্র। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে দক্ষিণ সুদানের শিক্ষকদের
বাস্তবতা।
দেশটির রাজধানী জুবা শহরের গুম...