যুদ্ধবিধ্বস্ত পশ্চিম আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সশস্ত্র ব্যক্তিদের হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শান্তিরক্ষী।এ ছাড়া দক্ষিণ সুদানের স্থানীয় দুই পুলিশ কর্মকর্তা ও মিশনের সঙ্গে কাজ করা দুই বেসামরিক কর্মীও এ হামলায় আহত হয়েছেন।সোমবার এক বিবৃতিতে দক্ষিণ সুদানে জাতিসংঘের মিশন (ইউএনএমআইএসএস) জানিয়েছে, জংলেই রাজ্যের পাজুটের দিকে যাওয়ার সময় একটি টহল দলের ওপর হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটিতে আবারও গৃহযুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।নিহত শান্তিরক্ষী...