Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আফ্রিকা

সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

আহসান হাবিব মারুফ
আহসান হাবিব মারুফ
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২৩:০১
সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি ঐতিহ্য, সামাজিক মর্যাদা, পারিবারিক বন্ধন ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য আয়োজন। স্থানীয় উলফ ভাষায় ঈদুল আজহাকে বলা হয় ‘তাবাস্কি’। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো এখানেও কোরবানির মাধ্যমে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্য স্মরণ করা হয়। তবে সেনেগালের ঈদকে আলাদা মাত্রা দিয়েছে বিশেষ এক প্রজাতির ভেড়া। নাম ‘লাডুম’।

ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই সেনেগালের রাজধানী ডাকারের বিভিন্ন পশুর হাট ও খামারে শুরু হয় তাবাস্কির প্রস্তুতি। প্রতিবেশী মালি ও মৌরিতানিয়া থেকে লাখ লাখ ভেড়া দেশে আনা হয়। শহরের বিভিন্ন অস্থায়ী ঘের ও খামারে সেগুলো রাখা হয়। সাধারণ মানুষ কোরবানির জন্য ভেড়া কিনতে ব্যস্ত হয়ে পড়লেও সবচেয়ে বেশি আলোচনায় থাকে রাজকীয় চেহারার লাডুম ভেড়া।

ঝকঝকে সাদা পশম, নিখুঁত বাঁকানো শিং ও বিশাল দেহের জন্য পরিচিত লাডুমকে অনেকেই ‘ভেড়ার ফেরারি’ বলে থাকেন। এদের ওজন ১৮০ কেজি পর্যন্ত হতে পারে। সেনেগালে এই ভেড়া শুধু পশু নয়, বরং অভিজাত জীবনযাপন ও সামাজিক মর্যাদার প্রতীক। একেকটি লাডুমের দাম ৭০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে, যেখানে দেশটির মাথাপিছু আয় প্রায় ১ হাজার ৬০০ ডলারের সামান্য বেশি। ফলে একটি লাডুমের মালিক হওয়া মানে সমাজে বিশেষ মর্যাদার অধিকারী হওয়া।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ঈদুল আজহায় সাধারণ ভেড়া কোরবানি হলেও অধিকাংশ লাডুম কোরবানি থেকে রেহাই পায়। এসব ভেড়া মূলত প্রজনন, প্রদর্শনী ও সৌন্দর্য প্রতিযোগিতার জন্য পালন করা হয়। বিশেষ খামারে তাদের জন্য থাকে রাজকীয় যত্ন। ঘণ্টার পর ঘণ্টা ম্যাসাজ করা হয়, বিশেষ খাদ্য দেওয়া হয়, এমনকি সিরিঞ্জের মাধ্যমে ভিটামিনও খাওয়ানো হয়। খামারের দেয়ালে সাজিয়ে রাখা হয় চ্যাম্পিয়ন ভেড়ার ছবি ও বংশপরিচয়।

তাবাস্কির দিন সূর্যোদয়ের পর মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। এরপর পরিবারগুলো ধর্মীয় রীতি অনুযায়ী ভেড়া বা দুম্বা কোরবানি করে। কোরবানির মাংসের এক অংশ পরিবার নিজেরা খায়, এক অংশ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হয় এবং বাকি অংশ গরিবদের দেওয়া হয়। সেনেগালের বিশেষত্ব হলো, মুসলিমদের পাশাপাশি কোরবানির মাংস ভাগাভাগি করা হয় খ্রিস্টান প্রতিবেশীদের সঙ্গেও।

ঈদের দিন শিশুরা নতুন পোশাক পরে বাড়ি বাড়ি গিয়ে ‘নদেওয়েনাল’ নামে পরিচিত উপহার বা হাতখরচ সংগ্রহ করে। সন্ধ্যায় শুরু হয় ‘জিয়ার’ অনুষ্ঠান। নারী-পুরুষ সবাই সেরা পোশাক পরে আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়িতে যান, একে অপরের কাছে ক্ষমা চান এবং আগামী বছরের জন্য বিনিময় করেন শুভকামনা।

সেনেগালে ঈদুল আজহা ধর্মীয় আবেগ, সামাজিক সম্প্রীতি, ঐতিহ্য ও আভিজাত্যের এমন এক মেলবন্ধন, যা বিশ্বের অন্য অনেক দেশের ঈদ উদযাপন থেকে আলাদা পরিচয় এনে দিয়েছে একে।

ঈদুল আজহাসেনেগাললাডুম ভেড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    advertiseadvertise