Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় কারাগারে কৌতুকশিল্পী

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৯:৪৭
এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় কারাগারে কৌতুকশিল্পী

দেনিজ গকতাসকে বিচার শুরুর আগ পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ধর্মীয় মূল্যবোধকে অবমাননার অভিযোগে কৌতুকশিল্পী দেনিজ গকতাসকে বিচার শুরুর আগ পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার রয়টার্সের দেখা আদালতের নথিতে জানা গেছে এ তথ্য।

কয়েক দিন আগে মঞ্চে দেওয়া তার এক বক্তব্য নিয়ে প্রসিকিউটররা তদন্ত শুরু করার পর দেওয়া হলো এই আদেশ।

ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গকতাসের একটি পরিবেশনায় ‘অপরাধমূলক বক্তব্য’ শনাক্ত করার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার ইস্তাম্বুল বিমানবন্দরে ফেরার পর পুলিশ তাকে আটক করে।

প্রসিকিউটরদের ভাষ্য, তদন্তটি ১ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক স্ট্যান্ড-আপ কমেডি পরিবেশনায় ধর্মীয় মূল্যবোধকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে। ওই পরিবেশনায় গকতাস প্রেসিডেন্ট এরদোয়ান, পবিত্র কোরআন এবং কারাবন্দী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামওগলুর প্রসঙ্গ তুলেছিলেন।

গকতাসের আইনজীবী মেতিন আসলান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার মক্কেলের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অবমাননার অভিযোগও আনা হয়েছে।

ওই পরিবেশনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুক্রবার পর্যন্ত ইউটিউবে এটি ৯০ লাখের বেশি বার দেখা হয়েছে। এক্স, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মেও এর ভিডিও ক্লিপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির কয়েকজন নেতা এবং প্রেসিডেন্টের উপদেষ্টারা সামাজিক যোগাযোগমাধ্যমে গকতাসের সমালোচনা করে তাকে এরদোয়ান ও পবিত্র কোরআনকে উপহাস করার অভিযোগ তোলেন।

হাবেরতুর্কের খবরে বলা হয়েছে, পুলিশকে দেওয়া জবানবন্দিতে গকতাস অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার কৌতুক ধর্মীয় মূল্যবোধ বা পবিত্র কোরআনকে অবমাননার উদ্দেশ্যে করা হয়নি। তিনি আরও বলেছেন, এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলা ছিল একটি রাজনৈতিক মূল্যায়ন, অপমান নয়।

মামলা এড়াতে তিনি তুরস্ক ছেড়ে গেছেন—এমন জল্পনার পর গকতাস চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি শুধু ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন এবং দেশে ফেরার ইচ্ছা ছিল।

তিনি লিখেছেন, ‘আমি তুরস্কেই আরও বহু বছর থাকতে চাই। আমার উপস্থিতি প্রয়োজন হলে পরবর্তী ফ্লাইটেই দেশে ফিরে আসব।’

তুরস্কএরদোয়ানকৌতুকশিল্পী কারাগারে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম