Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কালের সাক্ষী কাতারের শতবর্ষী আল-থাখিরা মসজিদ

এম আর তাহরীম, কাতার থেকে
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫
শেয়ার করুন:
কালের সাক্ষী কাতারের শতবর্ষী আল-থাখিরা মসজিদ

সংগৃহীত ছবি

কাতারের উপকূলীয় শহর আল-থাখিরার অন্যতম ঐতিহাসিক নিদর্শন আল-থাখিরা গ্র্যান্ড মসজিদ। আল খোর শহরের পুরোনো বন্দরের কাছে অবস্থিত শতবর্ষী এই মসজিদ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঐতিহ্যবাহী কাতারি স্থাপত্যশৈলী, প্রাচীন নির্মাণ উপকরণ ও ধর্মীয় শিক্ষার ইতিহাস নিয়ে মসজিদটি দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

১৯০০ সালের শুরুর দিকে ইব্রাহিম বিন আবদুল্লাহ আল-আনসারি মসজিদটি নির্মাণ করেন। তিনি ১৯শ ও ২০শ শতাব্দীতে কাতারের বিচারব্যবস্থা ও ইসলামি শিক্ষার ইতিহাসে একজন সম্মানিত আলেম ও বিচারক ছিলেন। ১৮৭৮ সালের দিকে কাতারে আসার পর আল-খোর অঞ্চলে ইমাম ও বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। আল-থানি পরিবারের চারজন শাসকের আমলে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম বিন আবদুল্লাহ আল-আনসারি। তিনি কাতারের বিখ্যাত আলেম ও ‘খাদেমুল ইলম

মসজিদটির সঙ্গে যুক্ত ছিল কুরআন শিক্ষার একটি বিদ্যালয়, যা ‘কুত্তাব’ নামে পরিচিত। স্থানীয় বাসিন্দারা সেখানে নিয়মিত ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেন। শুরু থেকেই নামাজ আদায়ের পাশাপাশি ইসলামি শিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মসজিদটি।

প্রতিষ্ঠাতা ইব্রাহিম বিন আবদুল্লাহ আল-আনসারির মৃত্যুর পরও মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম থেমে থাকেনি। পরবর্তী সময়ে মোল্লা হুসেইন আল-আনসারির তত্ত্বাবধানে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকে। এরপর শেখ ইব্রাহিম বিন আবদুল ওয়াহাব আল-মুতাওয়া এই দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে থাকে প্রতিষ্ঠানটি।

ঐতিহ্যবাহী কাতারি স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটিতে প্রবাল পাথর, চুনাপাথর, মাটি ও কাঠের ব্যবহার দেখা যায়। স্থানীয়ভাবে সহজলভ্য এসব উপকরণ দিয়ে তৈরি স্থাপনাটির সাদামাটা অথচ নান্দনিক গঠন মরুভূমির প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে গেছে। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়া লাগলেও মসজিদটির আদি নির্মাণশৈলী এখনো এর ঐতিহাসিক মর্যাদা ধরে রেখেছে।

ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে ১৯৫৯ সালে প্রথম বড় ধরনের সংস্কার করা হয় মসজিদটির। এরপর ২০১৫ সালে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অফিসের তত্ত্বাবধানে আবারও ব্যাপক সংস্কারকাজ করা হয়। সংস্কারের সময় স্থাপনাটির আদি নকশা ও ঐতিহাসিক গুরুত্বের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মূল স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ রেখে মসজিদটিকে আরও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে এটি কাতার মিউজিয়ামস ও সংস্কৃতি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একটি সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা।

স্থাপত্যশৈলীর দিক থেকে আল-থাখিরা গ্র্যান্ড মসজিদটি অত্যন্ত স্বতন্ত্র। এর মাঝখানে রয়েছে একটি আয়তাকার উন্মুক্ত প্রাঙ্গণ। ইসলামি স্থাপত্যের পরিভাষায় একে ‘সাহন’ বলা হয়। খোলা আকাশের নিচে অবস্থিত এই প্রাঙ্গণ মসজিদে প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাঙ্গণের দক্ষিণ দেয়ালে রয়েছে মসজিদের প্রধান প্রবেশপথ। এর এক কোণে ওজু করার জন্য একটি ছোট প্রাচীন কূপও রয়েছে, যা এখনো টিকে আছে।

আরও পড়ুন

১৮৮১ সালের গির্জা এখন ডাবলিনের মসজিদ

২৮ নভেম্বর ২০২৬

মসজিদের মূল প্রার্থনা কক্ষটি কিবলামুখী করে নির্মাণ করা হয়েছে। এতে রয়েছে দুটি দীর্ঘ বারান্দা বা খিলানযুক্ত পথ, যা ‘রিওয়াক’ নামে পরিচিত। সারিবদ্ধ খিলানের ওপর দাঁড়িয়ে থাকা বারান্দাগুলো স্থাপনাটির সৌন্দর্য বাড়িয়েছে। মুসল্লিদের নামাজ আদায়ের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত জায়গা। প্রার্থনা কক্ষের দেয়ালগুলো মজবুত পাথর দিয়ে তৈরি, যা এর প্রাচীন নির্মাণশৈলীর পরিচয় বহন করে।

মসজিদের উত্তর দেয়াল ঘেঁষে রয়েছে ইমামের বসবাসের জন্য নির্মিত একটি বর্গাকার কক্ষ। মূল প্রাঙ্গণের পূর্ব দেয়ালের দিকে রয়েছে ছোট একটি আয়তাকার প্রার্থনাস্থল। সেখানে রয়েছে একটি নান্দনিক মিহরাব ও দুটি গম্বুজ। এর মধ্যে একটি গম্বুজ মিহরাবের ওপরে এবং অন্যটি খুতবা দেওয়ার স্থান বা মিম্বরের ওপর নির্মিত। গম্বুজ দুটি মসজিদের মূল কাঠামোয় গাম্ভীর্যপূর্ণ সৌন্দর্য যোগ করেছে।

মসজিদটির দক্ষিণ-পূর্ব কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ মিনার। এর মজবুত ভিত্তি অষ্টভুজাকৃতির পাথর দিয়ে তৈরি। ভিত্তির ওপর মিনারটি গোলাকার আকৃতিতে ওপরের দিকে উঠে গেছে। মিনারের ওপরের অংশে আলো ও বাতাস চলাচলের জন্য ছয়টি আয়তাকার জানালা রয়েছে। একেবারে চূড়ায় রয়েছে একটি অর্ধগোলাকার গম্বুজ। এর ওপর কাঠের তৈরি অর্ধচন্দ্রাকৃতির প্রতীক বসানো হয়েছে।

মসজিদের প্রাঙ্গণ থেকে মিনারের ভেতরে প্রবেশের জন্য রয়েছে পাথরের সিঁড়ি। সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকলে দেখা যায় একটি প্যাঁচানো সিঁড়ি, যা বেয়ে মিনারের ওপরের অংশে পৌঁছানো যায়। মিনারটির এই নকশা মসজিদের স্থাপত্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য যোগ করেছে।

মসজিদের অলংকরণ ও কারুকাজও বেশ সমৃদ্ধ। ভেতরের দেয়ালে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত খোদাই করা হয়েছে। আলো-বাতাস চলাচলের জন্য কাঠের তৈরি জালিযুক্ত জানালা বসানো হয়েছে। স্থাপত্যের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এ কারণে জানালার বাইরের অংশে মজবুত লোহার গ্রিল বসানো হয়েছে।

আধুনিকতার ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে কাতারের অবকাঠামো। গগনচুম্বী অট্টালিকা ও নতুন স্থাপনার ভিড়ে দেশটির নগরচিত্র পেয়েছে ভিন্ন রূপ। তবে এই পরিবর্তনের মাঝেও স্বমহিমায় দাঁড়িয়ে আছে আল-থাখিরা গ্র্যান্ড মসজিদ। কাতারের আদি উপকূলীয় স্থাপত্যকলার এই নিদর্শন শতাব্দীর পর শতাব্দী ধরে দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে চলেছে।

আধুনিক দোহার ব্যস্ততা থেকে দূরে অবস্থিত মসজিদটির প্রাঙ্গণে এলে যেন সময় থমকে দাঁড়ায়। চারপাশ বদলে গেলেও হারিয়ে যায়নি এর অতীত। বরং ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও স্বতন্ত্র স্থাপত্যশৈলীর কারণে এটি এখন দেশি-বিদেশি পর্যটক ও ইতিহাসপ্রেমীদের কাছে আকর্ষণীয় গন্তব্য। কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাতারের শতবর্ষী এই মসজিদ।

কাতারআল থাখিরা মসজিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    ’
    নামে
    পরিচিত
    শায়খ
    আবদুল্লাহ
    বিন
    ইব্রাহিম
    আল
    -
    আনসারির
    পিতা।