Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

অভ্যর্থনা-আতিথেয়তা সবই লোকদেখানো, দিনশেষে শূন্য হাতে শি

  • ইরানকে চীনের সহায়তা দেওয়া অগ্রহণযোগ্য: ট্রাম্প
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫
অভ্যর্থনা-আতিথেয়তা সবই লোকদেখানো, দিনশেষে শূন্য হাতে শি

হোয়াইট হাউজের রেড রুমে গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানের সঙ্গে চা চক্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প -রয়টার্স

যুক্তরাষ্ট্রে তিন দিনের ঐতিহাসিক সফরে আছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এক দশক পর সেখানে পা রেখেই পেলেন রাজকীয় অভ্যর্থনা। লালগালিচা বিছিয়ে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন শিকে স্বাগত জানাতে। হোয়াইট হাউজে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বক্তব্য দিয়েছেন বিশ্বরাজনীতির বড় এই দুই নেতা। একই দিনে জমকালো নৈশভোজ। অভ্যর্থনা-আতিথেয়তা দেখে ‘অন্তত এবার ভালো কিছু হবে। জট খুলবে দুই প্রতিদ্বন্দ্বীর’— এমন ধোঁয়াই উড়ছিল বিশেষজ্ঞ মহলের চায়ের টেবিলে! কিন্তু দিন শেষে সেই ‘শূন্য হাত’। উষ্ণ মতবিনিময় হলেও খুব একটা ইঙ্গিত পাওয়া যায়নি গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়গুলোর ক্ষেত্রে অগ্রগতির।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হোয়াইট হাউজের রুদ্ধদ্বার বৈঠকে স্বায়ত্তশাসিত তাইওয়ান ইস্যুতে (যার ওপর বেইজিং নিজেদের দাবি জানিয়ে আসছে) ‘সঠিক অবস্থান’ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন শি। তবে উত্তরে কী বলেছেন ট্রাম্প, তা এখনো অজানা। দুই দেশের মধ্যকার মতপার্থক্য প্রকাশ্যে তুলে ধরার বিষয়ে কোনো আগ্রহই দেখাননি ট্রাম্প। চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড আলফ্রেড পার্ডু জুনিয়র অবশ্য জানিয়েছেন, বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে শিকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, ‘ইরানকে চীনের সহায়তা দেওয়া অগ্রহণযোগ্য।’

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউজে বক্তব্যে ট্রাম্প ও শি দুজনই দুই দেশের সম্পর্ক জোরদার করা নিয়ে দেখিয়েছেন আগ্রহ। তাদের আলোচনার অংশে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, শুল্ক, ইরান ও তাইওয়ান। শি জোর দিয়ে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে অবশ্যই রাখতে হবে ‘মানুষের নিয়ন্ত্রণে’। ট্রাম্প উভয় দেশের জন্য ব্যক্ত করেছেন ‘সম্প্রীতি, শান্তি ও সাফল্যময়’ এক ভবিষ্যতের প্রত্যাশা। তবে রয়টার্সের গতকালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে বিদ্যমান বাণিজ্য বিরতির মেয়াদ দুই মাস বাড়ানোই শির সফরের সবচেয়ে দৃশ্যমান ফলাফল বলে মনে হয়েছে। আগে এই মেয়াদ মূলত শেষ হওয়ার কথা ছিল নভেম্বরে। তবে কূটনৈতিক সৌজন্যমূলক আচরণের মধ্যেও রয়ে গেছে উত্তেজনা। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে।

তাইওয়ান ও ইরান ইস্যু: তাইওয়ান ইস্যুতে শি আবারও স্পষ্ট করেছেন, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি চীনের জন্য একটি ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় সীমা। বিবিসির গতকালের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে শি ট্রাম্পকে সতর্ক করেছিলেন, এই বিষয়টি সঠিকভাবে সামলানো না হলে দুই দেশের মধ্যে বেধে যেতে পারে ‘সংঘাত বা সরাসরি সংঘর্ষ’।

এরপর ট্রাম্প স্থগিত রাখেন তাইওয়ানের জন্য ১৪ বিলিয়ন ডলারের একটি অস্ত্র প্যাকেজের অনুমোদন। বেইজিংয়ের সঙ্গে দরকষাকষির ক্ষেত্রে এটিকে তিনি একটি ‘অত্যন্ত কার্যকর হাতিয়ার’ হিসেবে অভিহিত করেছিলেন। ট্রাম্পের সঙ্গে আলোচনাকালে শি সম্ভবত সেই সুযোগটিই কাজে লাগিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন, তাইওয়ানের প্রতি সমর্থন সীমিত রাখলে সংঘাতের ঝুঁকি কমবে। গত বৃহস্পতিবার শি আবারও আশা প্রকাশ করেছেন, তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার ‘সঠিক অবস্থান’ মেনে চলবে বলে। তবে চীনের প্রেসিডেন্টের এমন মন্তব্যে এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে চীন হয়তো ইরানকে সহায়তাও করেছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি এনবিসি নিউজকে জানিয়েছেন। সংবাদমাধ্যমটির গতকালের প্রতিবেদন সাত মাস ধরে চলা এই সংঘাতের শুরুর দিকে স্টিলথ বিমান শনাক্ত করার সুবিধার্থে চীন হয়তো ইরানকে প্রদান করেছিল রাডার-সংক্রান্ত সক্ষমতা। এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তিদের একজন এবং বিষয়টি সম্পর্কে অবগত একজন মার্কিন কর্মকর্তা। ইরানকে চীনের সহায়তা দেওয়া অগ্রহণযোগ্য— শিকে এমনটাই বলেছেন ট্রাম্প। চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড পারডু গতকাল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হোয়াইট হাউজে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে খোলামেলা আলোচনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানের প্রতি চীনের সহায়তা প্রদান অগ্রহণযোগ্য।

নৈশভোজে ছিলেন ইলন, স্যাম: শির জন্য আয়োজিত ট্রাম্পের নৈশভোজে উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, চিফ অব স্টাফ মনিকা ক্রাউলি এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশটির বড় ব্যবসায়ীরা।

ট্রাম্প ও শির সঙ্গে একই টেবিলে বসেছিলেন অ্যাপলের টিম কুক ও এনভিডিয়ার জেনসেন হুয়াং। সেই একই টেবিলে ছিলেন ইলন মাস্কও, যিনি এর আগে ট্রাম্পের প্রশাসনে সরকারি আকার ছোট করার উদ্যোগের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে আরও উপস্থিত ছিলেন ওপেনএআইর স্যাম অল্টম্যান, গুগলের সুন্দর পিচাই এবং অ্যামাজনের জেফ বেজোস। সেই সঙ্গে ছিলেন মার্ক জাকারবার্গ এবং জেফ ইয়াস, তিনি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের আংশিক মালিক।

ট্রাম্পশি জিনপিংযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য