Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ট্রাম্পের উদ্দেশে গোপন চিঠি ফিদেল কাস্ত্রোর নাতির

দ্য ইনডিপেন্ডেন্ট
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৮:৩২
ট্রাম্পের উদ্দেশে গোপন চিঠি ফিদেল কাস্ত্রোর নাতির

ডোনাল্ড ট্রাম্প ও রাউল রদ্রিগেজ কাস্ত্রো

কূটনৈতিক নোটের মতো সাজানো। ওপরে কিউবার সরকারি সিলমোহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল এমনই একটি চিঠি। ফিদেল কাস্ত্রোর নাতি রাউল রদ্রিগেজ কাস্ত্রো লিখেছিলেন এটি।

রাউল রদ্রিগেজ কাস্ত্রো হাভানায় এক ব্যবসায়ীর হাতে তুলে দেন চিঠিটি। তার আশা ছিল হোয়াইট হাউসে পৌঁছাবে এটি। আর এই চিঠিতে সতর্ক করা হয়েছিল, সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কিউবা ।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল।

চিঠিতে প্রস্তাব দেওয়া হয় কিউবার জন্য অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তির, পাশাপাশি জানানো হয় নিষেধাজ্ঞা শিথিলের আহ্বানও।

চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন ৩৭ বছর বয়সী কিউবান ব্যবসায়ী রবার্তো কার্লোস চামিজো গনসালেস। তাকে মিয়ামির কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বিভাগের এক কর্মকর্তা আটক করে চিঠিটি জব্দ করেন। এরপর তাকে ফেরত পাঠানো হয় হাভানায়।

ট্রাম্প একাধিক মন্তব্যে ইঙ্গিত দিয়েছেন, তিনি প্রস্তুতি নিচ্ছেন কিউবায় সামরিক অভিযান চালানোর। এমন প্রেক্ষাপটে এলো এই চিঠি।

বুধবার বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র ইউএসএ টুডেকে জানায়, ট্রাম্প যদি দ্বীপ রাষ্ট্রটিতে হস্তক্ষেপের নির্দেশ দেন, সে ক্ষেত্রে তৈরি করা হচ্ছে বিকল্প পরিকল্পনা।

ট্রাম্প এখনো কিউবায় হামলার কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা করেননি। তবে আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ‘তার জন্য সম্মানের হবে কিউবা দখল করা’ এবং সেখানে ‘যা ইচ্ছা তাই করবেন’ তিনি।

সূত্রগুলো আরও জানায়, এই সপ্তাহের শুরুতে পেন্টাগনকে সরাসরি হোয়াইট হাউস থেকে নির্দেশ দেওয়া হয়েছে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিতে।

হোয়াইট হাউস চিঠিটি পেয়েছে কি না, তা স্পষ্ট নয়। কেন ওই দূতকে বিমানবন্দরে থামানো হয়েছিল, সেটিও পরিষ্কার নয়। এ বিষয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের সাংবাদিকের প্রশ্নের জবাব দেয়নি হোয়াইট হাউস।

এই চিঠিকে দেখা হচ্ছে হাভানা ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরুর এক অপ্রত্যাশিত চেষ্টা হিসেবে। এতে চেষ্টা করা হয়েছে অর্থনৈতিক চুক্তির মাধ্যমে ট্রাম্পকে আকৃষ্ট করার।

‘ব্যাক চ্যানেল টু কিউবা: ওয়াশিংটন ও হাভানার গোপন আলোচনার ইতিহাস’ বইয়ের সহ-লেখক পিটার কর্নব্লুহ। তার মতে, ‘মনে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাশ কাটিয়ে সরাসরি ট্রাম্পের কাছে স্পষ্ট বার্তা পৌঁছাতে চাইছে কিউবা।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই প্রচেষ্টা থেকে বোঝা যায় তারা আর রুবিওকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করছে না। ক্রমবর্ধমান সংকট সমাধানে তারা চাইছে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের কাছে যেতে।’

কিউবাডোনাল্ড ট্রাম্পফিদেল কাস্ত্রোর নাতিরাউল রদ্রিগেজ কাস্ত্রো
    শেয়ার করুন:
    Advertisement
    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    ২২ আগস্ট ২০২৬, ১৫:১৮

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ২২ আগস্ট ২০২৬, ১৪:১৯

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ২২ আগস্ট ২০২৬, ১৪:০৬

    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    আর কত ভাঙলে কূল খুঁজে পাবে ভূতেরদিয়া গ্রামের মানুষ

    আর কত ভাঙলে কূল খুঁজে পাবে ভূতেরদিয়া গ্রামের মানুষ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০৩

    নতুন রাষ্ট্রপতিকে স্বাগত ঢাবিতে ছাত্রদলের মিছিল

    নতুন রাষ্ট্রপতিকে স্বাগত ঢাবিতে ছাত্রদলের মিছিল

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৪৫

    পাঁচজনের মরদেহের অপেক্ষায় বেনাপোলে স্বজনরা

    পাঁচজনের মরদেহের অপেক্ষায় বেনাপোলে স্বজনরা

    ২২ আগস্ট ২০২৬, ১৩:২৭

    উপকূলে অল্পনার আশার বীজ

    উপকূলে অল্পনার আশার বীজ

    ২২ আগস্ট ২০২৬, ০৩:৪৬

    advertiseadvertise