Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের, স্থগিত যুক্তরাষ্ট্রের হামলা

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:২১
শেয়ার করুন:
ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের, স্থগিত যুক্তরাষ্ট্রের হামলা

সংগৃহীত ছবি

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিলে কূটনৈতিক সমাধানেই সন্তুষ্ট থাকবে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে আপাতত স্থগিত করা হয়েছে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে সামরিক হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের মতে, ইরানের সঙ্গে একটি গ্রহণযোগ্য সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে আলোচনা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষ্য, আগামী দিনের জন্য নির্ধারিত সামরিক হামলা স্থগিত রাখতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যানিয়েল কেইন এবং মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। তবে গ্রহণযোগ্য সমঝোতা না হলে বড় ধরনের হামলার প্রস্তুতি রাখতেও বলা হয়েছে।

তার মতে, সম্ভাব্য চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হবে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র না থাকা।

এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, এখন ইরানকে কোনো ধরনের ছাড় দেওয়ার বিষয়ে আগ্রহী নন তিনি। যদিও আগে ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখার বিষয়ে নমনীয়তার ইঙ্গিত ছিল তার।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের সেই অবস্থানকে কটাক্ষ করেছেন ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই। তার দাবি, ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের শক্ত অবস্থানের মুখে পিছু হটতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র।

এ সময় ইরানের হরমোজগান প্রদেশের কর্মকর্তা আহমদ নাফিসি জানিয়েছেন, হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে শত্রুপক্ষের মাইক্রো ড্রোন শনাক্ত হওয়ার পর সক্রিয় করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তার ভাষ্য, পরিস্থিতি এখন রয়েছে পুরোপুরি নিয়ন্ত্রণে।

ইরান পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে চলাচলে সম্ভাব্য কর আরোপের খবরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২৪ ডলার বেড়ে দাঁড়িয়েছে ১০৮ দশমিক ৬৬ ডলারে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে হয়েছে ১১২ দশমিক ১০ ডলার।

এ বিষয়ে এ ই ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ টম সিওমাডেস মন্তব্য করেন, ইরান পরিস্থিতি প্রতিদিনই বাজারকে প্রভাবিত করছে এবং পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত।

যুক্তরাষ্ট্রইরানযুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল