Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেনে জড়িত দেশগুলোকেও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:৫৬
ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেনে জড়িত দেশগুলোকেও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের অর্থ পাচারে সহায়তা করা কোনো দেশ বা প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অর্থ পাচারে সহায়তা করা কোনো দেশ বা প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের সতর্কবার্তা দিয়েছেন তিনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেন বেসেন্ট। তিনি জানান, ইরানের সম্ভাব্য সব ধরনের রাজস্বের উৎস বন্ধ করাই নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য। যেসব দেশ ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না, তাদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে বলে জানান তিনি।

তবে সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে এমন কোনো দেশের নাম উল্লেখ করেননি বেসেন্ট। তিনি বলেন, ইরান-সংক্রান্ত এই সংঘাতে ‘ধূসর এলাকায়’ অবস্থান করে কার্যক্রম চালানো এখন আর গ্রহণযোগ্য নয়।

বেসেন্ট সতর্ক করে বলেন, ‘যারা তেহরানকে সহায়তা করবে, তারা ওয়াশিংটনের দৃঢ়তা পরীক্ষার মূল্য এড়িয়ে যেতে পারবে না। আমাদের ব্যবস্থা ধ্বংস করতে চায় এমন ব্যক্তিদের সহায়তা করে কোনো দেশই আমাদের ব্যবস্থার সুবিধা ভোগ করবে, এমনটা আশা করা উচিত নয়। এখন বিশ্বনেতাদের সমৃদ্ধি ও বিচ্ছিন্নতা, শান্তি ও সন্ত্রাস, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়ার সময়।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কোনো অস্পষ্টতা থাকা উচিত নয়। এই হত্যাকারী শাসনের সঙ্গে যেকোনো ধরনের অর্থনৈতিক সম্পৃক্ততা সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর আমেরিকার শক্তির পূর্ণ প্রয়োগের ঝুঁকি তৈরি করবে।’

চীন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে। নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করতে চায় ওয়াশিংটন। প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধের মধ্যে যেসব দেশ নিষেধাজ্ঞায় যুক্ত হবে না, তারাও ইরানের সঙ্গে বিচ্ছিন্নতার অংশীদার হবে বলে মন্তব্য করেছেন বেসেন্ট।

তিনি বলেন, ‘স্পষ্ট করে বলছি, ইরানের হয়ে অর্থ পাচারে সহায়তা করে এমন যেকোনো প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের ডলারভিত্তিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে। সময়ের কাঁটা এখন চলতে শুরু করেছে।’

নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসেন্ট জানান, যেকোনো প্রতিষ্ঠান ইরানের হয়ে লেনদেনে সহায়তা করলে অথবা ইরানকে তার তেল বিক্রির অর্থে পরিণত করতে সাহায্য করলে তাদের লক্ষ্যবস্তু করা হবে।

ওয়াশিংটন জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে আগের নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করাই লক্ষ্য।

আরও পড়ুন

আমেরিকার ছায়া, রাশিয়ার হুমকির মাঝে ইউরোপের দিকে ঝুঁকছে ব্রিটেন?

২৪ আগস্ট ২০২৬

এদিকে এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ‘সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে’। আরেকটি বার্তায় তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে রিপাবলিকানরা জয়ী হচ্ছে। ইরানকে তিনি ‘অর্থনৈতিক ও সামরিক মৃত্যুর ঘূর্ণিতে’ পতিত একটি দেশ হিসেবে বর্ণনা করেন।

এদিকে ইরানের মুদ্রা রিয়ালের দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। মুদ্রাবাজারে লেনদেন শুরুর সময় এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দর ২০ লাখ ২০ হাজারে নেমে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর আগেই দেশটির মুদ্রার ওপর চাপ ছিল। তখন ইরান দুই অঙ্কের মূল্যস্ফীতি ও ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে ছিল। প্রায় ছয় মাসের যুদ্ধের প্রভাবে রিয়ালের দর আরও কয়েক দফা নতুন রেকর্ডে নেমেছে।

ইরানে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। যুদ্ধ শুরুর পর দেশটিতে চালের দাম প্রায় ৬০ শতাংশ এবং গরুর মাংসের দাম ১৫০ শতাংশের বেশি বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ইরানের মোট দেশজ উৎপাদন ৫ শতাংশের বেশি সংকুচিত হতে পারে।

যুক্তরাষ্ট্রইরাননিষেধাজ্ঞা
    শেয়ার করুন:
    Advertisement
    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    advertiseadvertise