বৈশ্বিক আর্থিক বাজারের বর্তমান স্থিতিশীলতা নিয়ে আত্মতুষ্টিতে না ভোগার সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতন, সরকারি বন্ডের সুদহার বৃদ্ধি ও সাইবার হামলার মতো ঘটনা বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। এর প্রভাবে ঋণের খরচ বাড়তে পারে, কমতে পারে বিনিয়োগ। আন্তর্জাতিক বাজার থেকে অর্থায়ন পাওয়া কঠিন হয়ে উঠলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোও চাপে পড়তে পারে।
আইএমএফের অক্টোবর ২০২৬-এর গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলি...