Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজারে স্থিতিশীলতার ইঙ্গিত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৮:০০
শেয়ারবাজারে স্থিতিশীলতার ইঙ্গিত

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে বাজারে ইতিবাচক ও স্থিতিশীলতার ইঙ্গিত মিলেছে। দরপতনের এক দিন পরই আবার ঊর্ধ্বমুখী হয়েছে বাজার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮২টির দর বেড়েছে, ১৫৮টির কমেছে এবং ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২১ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ বাজারে ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৫ কোটি ১৮ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কিছুটা কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪৯ পয়েন্টে। বাজারে অংশ নেওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দর বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দিন শেষে সিএসইতে মোট ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

টাকার অঙ্কে আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যার মোট ৯৯ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা এবং ২৬ কোটি ১০ লাখ ৮৭ হাজার টাকা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিডি থাই অ্যালুমিনিয়াম, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি, বিডিকম, এনসিসি ব্যাংক ও মালেক স্পিনিং লিমিটেড।

ডিএসইতে আজ শেয়ারদর বৃদ্ধির শীর্ষে ছিল ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, যার দর বেড়েছে ১০ শতাংশ। এরপর ৯ দশমিক ৬৩ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম এবং ৯ দশমিক ২৫ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য প্রধান কোম্পানির মধ্যে বিবিএসের ৮ দশমিক ৭৮ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯১ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫ দশমিক ১৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫ দশমিক ০৮ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪ দশমিক ৪৮ শতাংশ, শমরিতা হাসপাতালের ৪ দশমিক ১৬ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের ৪ দশমিক ১৫ শতাংশ দর বেড়েছে।

বিপরীতে আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে বেক্সিমকো লিমিটেডের, যার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া রিজেন্ট টেক্সটাইলের ৯ দশমিক ৩৩ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ৮ শতাংশ দর কমেছে। দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭ দশমিক ১৪ শতাংশ করে দর কমেছে। পাশাপাশি সান লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬ দশমিক ৪৩ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৬ দশমিক ৩৩ শতাংশ এবং এপেক্স স্পিনিংয়ের ৬ দশমিক ২১ শতাংশ শেয়ারদর কমেছে।

শেয়ারবাজারস্থিতিশীলতাদরপতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির