‘আমি তবু বলি: এখন যে কটা দিন বেঁচে
আছি সূর্যে সূর্যে চলি’— এই পঙক্তি লিখেছিলেন একজন অসামান্য কিন্তু সাধারণ মানুষ, যিনি জীবদ্দশায় নিজের কবিতার জন্য প্রকাশক খুঁজে
বেড়িয়েছেন, অগ্রজ কবিদের তাচ্ছ্বিল্য সহ্য
করেছেন,
যাকে ‘দুর্বোধ্য’ বলে উপহাস করা হয়েছে প্রমোদতরীতে
দলবেঁধে,
যিনি দীর্ঘ বেকারত্বে গৃহশিক্ষকতা করে সংসার টেনেছেন, যিনি মৃত্যুর আগে নিজের দুই হাজারের বেশি কবিতা আর একুশটি
উপন্যাসের একটিও প্রকাশের উদ্যোগ নেননি।
বুদ্ধদেব বসু তাঁকে বলেছিলেন
‘নির্জনতম কবি’, অন্নদাশঙ্কর রায় বলেছিলেন ‘শুদ্ধতম...