Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

জীবনানন্দের মাল্যবান অবলম্বনে মঞ্চে এলো ‘সম+সার’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২২:৫৬
জীবনানন্দের মাল্যবান অবলম্বনে মঞ্চে এলো ‘সম+সার’

‘সম+সার’ মঞ্চনাটকের একটি দৃশ্য

মানুষের মধ্যকার ক্রমবর্ধমান মানসিক দূরত্বকে বিমূর্ত ও শিল্পিত ভাষায় প্রকাশের প্রয়াস নিয়ে মঞ্চে এসেছে নতুন নাটক ‘সম+সার’। জীবনানন্দ দাশের উপন্যাস ‘মাল্যবান’ অবলম্বনে থিয়েটার দল ‘শুণ্য’ মঞ্চে এনেছে এই নাটকটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, আগামীকাল শুক্রবার একই মিলনায়তনে বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটির পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন খন্দকার রাকিবুল হক। নাটকটিতে অভিনয় করছেন যাজ্ঞোসীনি মৌ ও শাহজাদা সম্রাট চৌধুরী।

নির্দেশক খন্দকার রাকিবুল হক বললেন, ‘মাল্যবান উপন্যাস একই সঙ্গে সৌন্দর্য ও অস্বস্তির অনুভূতি জাগায়; এমন এক জগতে নিয়ে যায় যেখানে দৈনন্দিন জীবনের ক্লান্তি, হতাশা ও অপূর্ণতা মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। ‘সম+সার’ নাটকে মানবিক সংযোগের মনোদৈহিক চাপ, সম্পর্কের ভঙ্গুরতা এবং মানুষের মধ্যকার ক্রমবর্ধমান মানসিক দূরত্বকে বিমূর্ত ও শিল্পিত ভাষায় প্রকাশের আন্তরিক প্রয়াস রয়েছে। বাহ্যিকভাবে এটি দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন, আকাঙ্ক্ষা ও অস্বীকৃতির দ্বন্দ্ব এবং নারী-পুরুষের চিরায়ত চিন্তাগত পার্থক্যকে উপস্থাপন করে।’

তিনি আরও জানান, এই প্রযোজনার মূল শক্তি অভিনয়। মঞ্চ এবং আলোকসজ্জা ইম্প্রেশনিজম ও এক্সপ্রেশনিজম শিল্পধারার সম্মিলিত প্রভাবে তৈরি হয়েছে। সংগীত পরিকল্পনায় প্রাচ্যের ধ্রুপদী ধারা ও বাংলার নিজস্ব যন্ত্রসংগীতের প্রভাব এবং পোশাকে বাস্তববাদী ধারার প্রয়োগ করা হয়েছে। প্রযোজনাটির মূল লক্ষ্য দর্শকের মনোজগতে নারী-পুরুষের সম্পর্কের দার্শনিক প্রকৃতি সম্পর্কে প্রশ্নের উদ্রেক করা। সব মিলিয়ে ‘সম+সার’ কেবল একটি নাট্যপ্রযোজনা নয়; মানুষের ভেতরকার অদৃশ্য দূরত্ব, সম্পর্কের নীরব সংকট এবং আত্মঅনুসন্ধানের এক শিল্পিত অভিজ্ঞতা।

নাটকটির মঞ্চ সামগ্রী পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্নো, আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় রুবাইয়া জাবীন প্রিয়তা ও যাজ্ঞোসীনি মৌ, সহকারী পোশাক পরিকল্পনায় শ্রেয়া সাহা স্বর্ণা, ইন্সটলেশন আর্ট-এ সায়ীদা সরদার ও ফারিবা ইসলাম, সংগীত পরিকল্পনায় খন্দকার রাকিবুল হক, প্রকাশনা পরিকল্পনা ও নির্মাণে ঋজু লক্ষ্মী অবরোধ, লোগো নির্মাণে কাশবাঈ জান্নাত ঐশী, মঞ্চ ব্যবস্থাপনায় শাহজাদা সম্রাট চৌধুরী, প্রযোজনা ব্যবস্থাপনায় রুবাইয়া জাবীন প্রিয়তা এবং নির্দেশকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন মারজান রাইসা।

সম+সারজীবনানন্দ দাশমঞ্চনাটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের