মানুষের মধ্যকার ক্রমবর্ধমান মানসিক দূরত্বকে বিমূর্ত ও শিল্পিত ভাষায় প্রকাশের প্রয়াস নিয়ে মঞ্চে এসেছে নতুন নাটক ‘সম+সার’। জীবনানন্দ দাশের উপন্যাস ‘মাল্যবান’ অবলম্বনে থিয়েটার দল ‘শুণ্য’ মঞ্চে এনেছে এই নাটকটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, আগামীকাল শুক্রবার একই মিলনায়তনে বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।নাটকটির পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন খ...