রাজধানীর আরামবাগ হাই স্কুল অ্যান্ড
কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠানের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দেওয়া
হয়েছে শুভেচ্ছা উপহার।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির
প্রাঙ্গণে করা হয় এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক
প্রধান শিক্ষক রওশন আরা মান্নান, স্কুল অ্যান্ড
কলেজের গভর্নিং বডির সভাপতি নাফিসা ইসলাম, অধ্যক্ষ খান মো. কামরুজ্জামান, মেরিনার্স ইয়াং ক্লাবের গভর্নিং বডির সদস্য সচিব আলম...