স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার- এমন অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে সরকার।আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র।মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত, পথ, দর্শন ও আদর্শের...